Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এসএসকেএম গেলেও অনুব্রতকে হাজিরা দিতেই হবে, ফের ডাক সিবিআইয়ের

অনুব্রত মণ্ডলের আইনজীবী আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তাঁর জামিনের আবেদন জানাবে। অন্যদিকে, হাজিরা না দিলে তাঁকে আবার নোটিশ পাঠাতে পারে সিবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিবিআইয়ের (CBI) নির্দেশ ছিল সোমবার নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে অনুব্রত মণ্ডলকে (ANUBRATA MONDAL)। তবে রবিবার অনুব্রত জানিয়েছিলেন, চিকিৎসকের কাছে তাঁর অ্যাপোয়েন্টমেন্ট নেওয়া আছে আগে থেকে। সোমবারেই স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে যেতে হবে এসএসকেএমে। যদিও সিবিআই তাঁকে ফের জানিয়েছে, এসএসকেএম থেকে ফেরার পরে হলেও সোমবার তাঁকে হাজিরা দিতেই হবে।

গত রবিবার অনুব্রত মণ্ডল পৌঁছে গিয়েছিলেন কলকাতায়। রাত্রি যাপন করেন চিনারপার্কের ফ্ল্যাটে। সোমবার, আজ তিনি ফ্ল্যাট থেকে এসএসকেএমের উদ্দেশ্যে রওনা দেবেন সকাল ১১ টা নাগাদ। অন্যদিকে সিবিআই সূত্রে জানা গিয়েছে, এসএসকেএমে স্বাস্থ্যপরীক্ষা করানোর পরেও যদি অনুব্রত মণ্ডল হাজিরা না দেন, তবে ফের তাঁকে হাজিরা দিতে বলে নোটিশ পাঠানো হবে। ফের হাজিরার জন্য ডাকা হবে মঙ্গলবার। অন্যদিকে, আজ অনুব্রত মণ্ডলের আইনজীবী আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তাঁর আগাম জামিনের আবেদন জানাবেন।

উল্লেখ্য, গরু পাচার মামলায় জেরা করার জন্য তাঁকে তলব করা হয়েছে। গরুপাচার মামলায় তাঁর দেহরক্ষী সায়গল হোসেন রয়েছেন সিবিআই হেফাজতে। আজ, সেই হেফাজতের ৬০ দিন পূর্ণ হচ্ছে। সায়গলের সূত্র ধরেই ডাকা হচ্ছে অনুব্রতকে। প্রসঙ্গত, সায়গলের বিরুদ্ধে আদালতে প্রাথমিক চার্জশিট সিবিআইকে পেশ করতে হবে আজ বিকেল ৫ টার মধ্যে।

‘সিবিআই বাড়ি এসেছে বলে কোনও খেদ নেই’- জেরা শেষে জানালেন সদাহাস্যময় অতীন

এসএসসি গ্রুপ সি মামলায় চার্জশিট জমা দিল সিবিআই

এক লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও দিল্লি পুলিশের হেড কনস্টেবল

খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় CID’র ওপরে আস্থা হাইকোর্টের, কী বলল আদালত?

১৭০০০ কোটি টাকা জালিয়াতির দায়ে অনিল আম্বানির বাড়ি-অফিসে তল্লাশি সিবিআইয়ের

সুপ্রিম কোর্টে শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, জেলমুক্তির সম্ভাবনা?

আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভিন্নসুর দিলীপের গলায়

বীরভূমে ফের কেষ্ট- রাজ! তৃণমূলের কোর কমিটির কনভেনর অনুব্রত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00