Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্যান্ডেলে তৃণমূলের পার্টি অফিস ভাঙার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

দলের প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে পার্টি অফিস ভাঙার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির জেলা রাজনীতিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের (TMC) পার্টি অফিস (Party Office) ভাঙার অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। হুগলি (Hooghly) জেলার ব্যাণ্ডেলে (Bandel) এই ঘটনা ঘটেছে। দলের প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে পার্টি অফিস ভাঙার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির জেলা রাজনীতিতে।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ব্যান্ডেলে বালিকাটা এলাকায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করেছে বিজেপি। দলের প্রতিষ্ঠা দিবসের আগের রাতে পার্টি অফিস ভাঙচুর করা হয় বলে অভিযোগ। অভিযোগ, পার্টি অফিসের জানালার কাঁচ, ইলেকট্রিক সরঞ্জাম ভেঙে দেওয়া হয়, ভাঙা হয় চেয়ার। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (Asit Mazumder)। সেখানে গিয়ে ভাঙা দলীয় অফিস ঘুরে দেখে তিনি বলেন, ‘যাদের পায়ের তলার মাটি নেই সেই সিপিএম কে মানুষ বাংলা থেকে বঙ্গপোসাগরে ফেলে দিয়েছে। একটা উচ্চিংড়ের দল, সাম্প্রদায়িক দল এইসব কাজ করে বেড়াচ্ছে। আমি আমাদের দলের কর্মীদের নির্দেশ দিয়েছি বিরোধীদের কার্যকলাপে কোনওরকম হস্তক্ষেপ করা যাবে না। আমরা তাঁদের কাজ করার সুযোগ দিচ্ছি। ওদের লোকজন নেই, তাই অশান্তি করার চেষ্টা করছে।’ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

অন্যদিকে ঘটনার তদন্তে নেমে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সূরজ সামি নামে একজনকে আটকে করেছে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় জড়িত অন্যান্যদের আটক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। দলের প্রতিষ্ঠা দিবসের আগের রাতে পার্টি অফিস ভাঙচুরের ঘটনায়ভ এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

অর্থই অনর্থ! বিজেপি পঞ্চায়েত প্রধানদের চুলোচুলিতে উত্তাল মালদহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00