Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যাত্রী তোলাকে কেন্দ্র করে বচসা, মৃত্যু ১ টোটো চালকের

টোটোতে যাত্রী তোলা নিয়ে দুই চালকের মধ্যে বচসা এবং মারামারির জেরে একজনের মৃত্যুর ঘটনা ঘটল। শনিবার রাতে হাওড়ার আমতার নারিট এলাকায় এই ঘটনা ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টোটোতে যাত্রী তোলা নিয়ে দুই টোটো চালকের (Toto Driver) মধ্যে বচসা এবং মারামারির জেরে একজনের মৃত্যুর ঘটনা ঘটল। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে হাওড়ার আমতার নারিট এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত টোটো চালককে গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। অভিযুক্ত টোটো চালক ঘটনার পর থেকে পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাত্রী তোলাকে কেন্দ্র করে দুই টোটো চালকের মধ্যে বচসা বাধে। সেই বচসা গড়ায় হাতাহাতিতে। আর দুজনের মধ্যে মারামারির জেরে একজনের মৃত্যু হয়। মৃত টোটো চালকের নাম শেখ আনোয়ার। ৪৫ বছর বয়স তাঁর। হাওড়ার পশ্চিম নারিট এলাকার বাসিন্দা তিনি। অন্যদিকে অভিযুক্ত টোটো চালকের নাম উত্তম বাগ। ঘটনার পর পালিয়ে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত। অভিযুক্ত এবং মৃত, দুই টোটো চালক একই রুটে টোটো চালাতেন বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ আনোয়ার শনিবার রাতে নারিট বাজার থেকে কয়েকজন যাত্রীকে নিয়ে আমতা যান। তখন আরেক টোটো চালক উত্তম বাগ দাবি করেন ওই যাত্রী তার টোটোতে যাওয়ার কথা। কিন্তু উত্তমের কথায় কোনও গুরুত্ব দেননি শেখ আনোয়ার। আর তাতেই এই ভয়ঙ্কর ঘটনা ঘটায় অভিযুক্ত। অভিযোগ, আনোয়ার যাত্রীদের আমতায় নামিয়ে আবার ফিরে এলে তার ওপর উত্তম চড়াও হন। ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। মারের জেরে ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন আনোয়ার। আর তার পর তাঁকে উদ্ধার করে অন্যান্য টোটো চালকরা বাড়িতে দিয়ে আসেন। পরিবারের সদস্যরা অসুস্থ ওই টোটো চালককে উদ্ধার করে আমতা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে মৃতদেহ নিয়ে পথ অবরোধ করেন স্থানীয়রা। একইসঙ্গে অভিযুক্ত টোটো চালক উত্তম বাগকে গ্রেফতারের দাবি জানিয়েছেন অবরোধকারীরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

পুলিশের জালে টোটো চুরির পান্ডা, ৭টি গাড়ি উদ্ধার সঙ্গী বিজেপি নেতার বাড়িতে

টোটো- পিকআপ ভ্যানের সংঘর্ষ, মৃত্যু দুই যুবকের, জখম আরও ১

মালদায় ফের শুট আউট, দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ টোটোচালক

পুলিশের হাত থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দিল ডাকাত, তার পর যা ঘটল….

পথদুর্ঘটনার বলি বাগনানের নাবালক-সহ ৩ তরতাজা প্রাণ

ত্রিকোণ প্রেমের জেরে লিলুয়ায় নাবালককে পিটিয়ে খুন, চাঞ্চল্য এলাকায়

তৃণমূলের শিক্ষক নেতার বরখাস্তের আদেশ প্রত্যাহার ডিভিশন বেঞ্চের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00