Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেন শুভেন্দুকে রক্ষাকবচ, প্রশ্ন তুলে মামলা হাইকোর্টে

কেন শুভেন্দুকে রক্ষাকবচ দেওয়া হয়েছে, সেই প্রশ্ন তুলেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাল্টা মামলা ঠুকলেন আইনজীবী আবু সোহেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) সাম্প্রতিকতম একটি মামলায় রায় দেওয়া হয়েছিল যে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়া নতুন করে কোনও এফআইআর দায়ের করা যাবে না। সেই সঙ্গে, শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া ২৬টি এফআইআর(FIR)-এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি। ওই রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। এই রায় নিয়ে প্রকাশ্যে কেউ কোনও রা না কাটলেও নানা মহলে তা সমালোচিত হয়। কেন রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে গেলে আদালতের অনুমতি লাগবে মূলত তা নিয়েই বিতর্ক দানা বাঁধে। এবার সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টেই পাল্টা মামলা ঠুকলেন আইনজীবী আবু সোহেল(Abu Sohel)। তিনি এই মামলা ঠুকেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।

আরও পড়ুন শুভেন্দুর ১২ তারিখেই পার্থ’র দাবি, তৃণমূলের ক্ষতি কেউ করতে পারবে না

এদিন আবু আদালতকে জানিয়েছেন, যে মামলার জেরে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা শুভেন্দুকে রক্ষাকবচ দিয়েছেন সেই মামলাটি পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানায় দায়ের হওয়া একটি অভিযোগের জেরে দায়ের হয়েছিল। ওই মামলায় তিনি জিজেও অন্যতম পক্ষ। কিন্তু তাঁর কোনও বক্তব্য না শুনেই কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দিয়ে বসে আছে। তাই তিনি এই নির্দেশকে চ্যালেঞ্জ করছেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে কলকাতা হাইকোর্ট আবু সোহেলের মামলা গ্রহণ করেছে তবে কবে এই মামলার শুনানি হবে তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, শুভেন্দু তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআরের জেরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ও আর্জি জানান যে, তাঁর বিরুদ্ধে হয়ে চলা একের পর এক এফআইআর হয় খারিজ করে দেওয়া হোক, নয়তো অভিযোগের তদন্ত করুক সিবিআই। সেই এফআইআরের মধ্যেই একটি এফআইআরে অন্যতম পক্ষ ছিলেন আবু সোহেল। আদালত তাঁর বক্তব্য না শুনেই জানিয়ে দেয়, শুভেন্দুর বিরুদ্ধে কোনওরকম এফআইআর নতুন করে করা যাবে না আদালতের নির্দেশ ছাড়া।  

আরও পড়ুন সংগঠন বেহাল, মুখে শুধুই বড় বড় কথা, ক্ষুব্ধ নাড্ডা

সেদিন বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়েছিলেন, শুভেন্দু রাজ্যের বিরোধী দলনেতা। তিনি মানুষের ভোটে নির্বাচিত। পুলিশ নিজে অথবা অন্য কারও নির্দেশে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে জনগণের প্রতি বিরোধী দলনেতার কর্তব্য স্তব্ধ করার চেষ্টা করছে। আগেই শুভেন্দুকে এ বিষয়ে রক্ষাকবচ দিয়েছিল আদালত। তার পরেও কী ভাবে এত এফআইআর তাঁর বিরুদ্ধে দায়ের হয়, সে বিষয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন বিচারপতি। কিন্তু তিনি তাঁর রায়ে যে ভাবে শুভেন্দুকে রক্ষাকবচ দিয়েছেন তা নিয়েই বিতর্ক দানা বাঁধে আইনজীবী মহলে। সেই হিসাবে দেখলে আবু সোহেলের মামলা দায়ের খুব একটা বিচ্ছিন্ন ঘটনা নয়।

ফেরত নিতে রাজি নয় ইসলামাবাদ, দমদম জেলে বন্দি পাক নাগরিককে নিয়ে কেন্দ্রের মতামত জানতে চাইল হাইকোর্ট

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রবেশ মামলায় হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দুর

ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে মিলবে না অনুদান! হিসেব সংক্রান্ত তথ্য দিল রাজ্য

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

খরচের হিসাব না দিলেও পুজো কমিটিকে অনুদান কেন? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকা প্রকাশের নির্দেশে হস্তক্ষেপ করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

‘মিটিং-মিছিলের অনুমতি চাইতে জনস্বার্থ মামলা করুন’, শুভেন্দুকে জোর ধাক্কা দিয়ে জানাল হাইকোর্ট

নবান্ন অভিযান : বিশৃঙ্খলা, হাইকোর্টের নির্দেশ অমান্য, কনস্টেবলকে মার! ৫টি FIR দায়ের লালবাজারের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00