পুজোয় ‘দুয়ারে উপহার’ কর্মসূচি নিয়ে হাজির অভিষেক, বাড়ি বাড়ি যাবে জামাকাপড়

পুজোয় ‘দুয়ারে উপহার’ কর্মসূচি নিয়ে হাজির তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৭ লক্ষ ১০ হাজার ভোটের ব্যবশানে জয়ী হয়ে তৃতীয় বারের জন্য সাংসদ হওয়ার পর এবার পুজোর আবহে বড়সড় চমক দিচ্ছেন ডায়মন্ডহারবারের(Diamond Harbor) তৃণমূল সাংসদ(TMC MP) তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এ বার পুজোয় ‘দুয়ারে উপহার’(Duyare Upahar) কর্মসূচি নিয়ে হাজির হয়েছেন তিনি। তাঁর লোকসভা কেন্দ্রের মানুষকে পুজোর উপহার হিসাবে জামাকাপড় পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর সেই উপহার পৌঁছে দেওয়া হবে বাড়িতে বাড়িতে। অভিষেকের নির্দেশ, দলের স্থানীয় নেতারা ডায়মন্ডহারবার এলাকার সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেই উপহার পৌঁছে দিয়ে আসবেন। আগামী ২ অক্টোবর মহালয়ায় দেবীপক্ষের সূচনা হবে। তার আগে অভিষেকের উপহার আমজনতার কাছে পৌঁছে দিতে চান এলাকার তৃণমূল নেতারা। সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার এই উদ্যোগ অভিষেকের প্রথম নয়। কোভিডের সময় লকডাউনের মধ্যেও ডায়মন্ডহারবার এলাকার মানুষের জন্য বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করেছিলেন তৃণমূলের সেনাপতি। আর এবার বাড়ি বাড়ি পুজোর উপহার।  

আরও পড়ুন, হরিদেবপুরের স্কুল হোস্টেলে ৪ নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানি, গ্রেফতার ২

জানা গিয়েছে, গত বছর পর্যন্ত পুজোর আগে অভিষেকের উপহার কর্মসূচি অনুষ্ঠিত হত ডায়মন্ডহারবার লোকসভার অধীন ৭টি বিধানসভা কেন্দ্রে। যেখানে সাংসদ স্বয়ং উপস্থিত হয়ে পুজোর উপহার তুলে দিতেন আমজনতার হাতে। কিন্তু উপহার দেওয়ার এই পদ্ধতিতে এ বার বদল আনা হয়েছে। কেন আনা হচ্ছে বদল? তৃতীয় বারের জন্য সাংসদ হওয়ার পর এবছর লোকসভা ভোটের পরে জুন মাসে আমতলার দলীয় কার্যালয়ে ভোটারদের ধন্যবাদ জানাতে বৈঠক করেছিলেন অভিষেক। সেই বৈঠকেই ভোটারদের ধন্যবাদ জানাতে গিয়ে, তিনি প্রশ্ন তুলেছিলেন, নেতাদের থেকে মঞ্চের ওপরে কেন উপহার নেবেন সাধারণ মানুষ? বহু ক্ষেত্রে নেতারা উপহার দেওয়ার মুহূর্তের ছবি তুলে তা প্রকাশ্যে ছড়িয়ে দেন। যা না-পসন্দ তাঁর। অভিষেকের বক্তব্য ছিল, যদি উপহার দিতেই হয়, তা হলে তা পৌঁছে দিতে হবে সাধারণ মানুষের বাড়ি গিয়ে। তার পরেই এ বছর পুজোর উপহার ভিন্ন আঙ্গিকে দেওয়া হবে বলে মনস্থির করেন অভিষেক। সেই পরিকল্পনা অনুযায়ী, এ বছর সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে উপহার পৌঁছে দিচ্ছেন ডায়মন্ডহারবার লোকসভা এলাকার বুথ স্তরের তৃণমূল নেতারা।

আরও পড়ুন, সেমি সেমিকন্ডাক্টর কারাখানার জন্য জমি দিতে প্রস্তুত রাজ্য, বিনিয়োগ হবে ৬০ হাজার কোটি

জানা গিয়েছে, গতকাল অর্থাৎ রবিবার থেকে সেই কাজ শুরু করে দিয়েছেন ডায়মন্ডহারবার লোকসভা এলাকার অধীন তৃণমূল নেতারা। অভিষেকের দফতর থেকে বিধানসভাভিত্তিক উপহার পৌঁছে যাবে প্রত্যেক বুথে বুথে। তার পর বুথের দায়িত্বে থাকা নেতারা নিজেদের সুবিধা মতো যত তাড়াতাড়ি সম্ভব সেই উপহার পৌঁছে দেবেন সাধারণ মানুষের দুয়ারে। কার্যত বুথের নেতাদের সঙ্গে যাতে আমজনতার সবসময় যোগাযোগ থাকে তার জন্য এই কর্মসূচীতে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বুথ নেতাদেরই(Booth Label Workers)। বুথের দায়িত্বে থাকা নেতাদেরই দেওয়া হয়েছে সাধারণ মানুষের কাছে উপহার পৌঁছে দেওয়ার দায়িত্ব। বিষ্ণুপুরের বিধায়ক তথা রাজ্য পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল জানিয়েছেন, ‘সাংসদ আমাদের যে ভাবে নির্দেশ দিয়েছেন, আমরা সে ভাবে উপহার দেওয়ার কাজ শুরু করে দিয়েছি। বুথ স্তরের নেতারা সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে উপহার পৌঁছে দিয়ে আসবেন। তাই এলাকার বিধায়ক হলেও আমরাও কোনও উপহার দেওয়ার জন্য প্রকাশ্যে অনুষ্ঠান করছি না। আমরা দায়িত্ব পাওয়ার পরই সাংসদের উপহার আমজনতার কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু করে দিয়েছি। আশা করছি সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগেই আমরা পুজোর উপহার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারব।’

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

‘সংগঠনকে শক্তিশালী করার দিকে নজর দিন’, দার্জিলিং-কাঁথির নেতৃত্বকে নির্দেশ অভিষেকের

কলকাতায় দার্জিলিংয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক অভিষেকের

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]