পেট্রোল পাম্পে তেল ভরে টাকা না দিয়ে পাম্পকর্মীকে পিষে দিল গাড়ি

পেট্রোল পাম্পে সাড়ে ৫ হাজার টাকার তেল ভরে টাকা না দিয়ে চলে যাওয়ার চেষ্টার মধ্যেই পেট্রোল পাম্প কর্মী রুখে দাঁড়ান। তাতেই মর্মান্তিক পরিণতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার মাঝরাতে মর্মান্তিক এক ঘটনা ঘটে গিয়েছে নদিয়া(Nadia) জেলার শান্তিপুরে(Shantipur)। জেলার রানাঘাট মহকুমার অধীনে থাকা শান্তিপুর থানার কন্দখোল এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের(NH 34) পাশে থাকা একটি পেট্রোল পাম্পে(Petrol Pump) শনিবার মাঝরাতে একটি গাড়ি তেল ভরে টাকা না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেই সময় ওই পাম্পে কর্মরত এক কর্মী গাড়িটির সামনে রুখে দাঁড়িয়ে যান। কিন্তু গাড়িতে থাকা দুষ্কৃতীরা গাড়িটিকে ওই কর্মীর ওপর দিয়ে চালিয়ে(Hit and Run) নিয়ে চলে যায়। গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় তাঁকে পাম্প থেকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে পুলিশ তদন্তে নামলেও এখনও কেউ গ্রেফতার হয়নি।

আরও পড়ুন, সরকারি জমি জবরদখলে অভিযুক্ত খোদ মন্ত্রী, মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্তে ভূমি দফতর

জানা গিয়েছে মৃত যুবকের নাম বিশ্বজিৎ দাস। বয়স মাত্র ৩০। তিনি পাম্পের পাশের এলাকারই বাসিন্দা ছিলেন। সেই সূত্রেই সেখানে তিনি কাজ পেয়েছিলেন। শনিবার ছিল তাঁর নাইট ডিউট। অনান্য দিনের মতোই সেখানে তিনি রাতে কাজে যোগও দেন। রাত প্রায় ২টো নাগাদ, একটি চারচাকা গাড়ি তেল ভরতে আসে ওই পেট্রোল পাম্পে। গাড়িতে ৩জন ছিলেন। গাড়ির পুরো ট্যাঙ্ক ভরে পেট্রোলও নেন। কিন্তু সেই তেলের দাম না দিয়ে তারা সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে বিশ্বজিৎ সেই গাড়ির সামনে দাঁড়িয়ে যান। কিন্তু তাতেও ভ্রুক্ষেপ না করে বিশ্বজিতকে ধাক্কা দিয়ে গাড়িটি বেড়িয়ে যায়। সেই গাড়ির চাকাতেই পিষ্ট হন বিশ্বজিৎ। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে এদিন ভোররাত থেকেই তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ।  

আরও পড়ুন, পিছন থেকে আন্দোলনে মদত যুগিয়ে এখন হাত কামড়াচ্ছে বিজেপি

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গাড়িটি রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। যে পেট্রোল পাম্পে এও ঘটনা ঘটেছে তার মালিক অসীম পাল জানিয়েছেন, ‘গভীর রাতে একটি গাড়ি তেল ভরে। যার মূল্য সাড়ে ৫ হাজার টাকা। গাড়িতে তিনজন ছিলেন। ওরা ঘোরাঘুরি করছিল। আমার কর্মী টাকা চায়। তা না দিয়ে ওকে পিষে দিয়ে চলে যায়। আমরা পুলিশে খবর দিয়েছি।’ গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও এদিন সকাল পর্যন্ত না সেই গাড়ির হদিশ মিলেছে, না কেউ গ্রেফতার হয়েছে। ঘটনার জেরে বেশ আতঙ্কের মধ্যে আছেন ওই পেট্রোল পাম্পের কর্মীরা।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

৬ মাস ধরে পুণেতে আটক নদিয়ার দুই ভাই, বাঙালি বিদ্বেষের অভিযোগ

ফের সিভিক! চুরির অপবাদ দিয়ে কান ধরে ওঠবস, অপমানে আত্মহত্যা প্রৌঢ়ার

জীবিত মেয়ের শ্রাদ্ধ করল পরিবার, কারণ জানলে অবাক হবেন

ছাগল কিনতে গিয়ে প্রেম, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করে গ্রেফতার ব্যবসায়ী

‘ভাইয়ের নিখোঁজ হওয়া রহস্যজনক’, কেন একথা বললেন এভারেস্ট জয়ী সুব্রত ঘোষের দিদি

বন্ধুর প্রেমিকার মায়ের সঙ্গে পরকীয়া, ব্ল্যাকমেলিংয়ে চরম পরিণতি ব্যক্তির…

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]