Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পশ্চিম মেদিনীপুরে বৃদ্ধকে পুড়িয়ে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

এক বৃদ্ধকে বেঁধে পুড়িয়ে খুন করার অভিযোগ উঠল। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার রানিচক এলাকায়। 

Share:

নিজস্ব প্রতিনিধি: এক বৃদ্ধকে বেঁধে পুড়িয়ে খুন করার অভিযোগ উঠল। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার রানিচক এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বৃদ্ধের নাম নন্দ মণ্ডল, ১০৭ বছর বয়স তাঁর। তাঁর চার ছেলে। বড় ছেলের মৃত্যু হয়েছে আগেই। এক ছেলে দাসপুরের রানিচকে থাকেন। সেই ছেলের সঙ্গেই স্ত্রীকে নিয়েই থাকতেন নন্দবাবু। কর্মসূত্রে অন্য দুই ছেলে থাকেন চেন্নাইয়ে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে নন্দ মণ্ডলের কুঁড়ে ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখেন তাঁরা হাত পা বাঁধা অবস্থায় ওই বৃদ্ধ অগ্নিদ্ধগ্ধ অবস্থায় পড়ে রয়েছেন। ওই বৃদ্ধ যে হুইলচেয়ারে করে ঘোরাফেরা করতেন সেটি পাশেই পড়ে ছিল। কাছেই একটি কাগজে লেখা ছিল হুমকি নোট। তাতে লেখা ছিল ‘বেইমানের প্রায়শ্চিত্ত’। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় মানুষজন ভিড় করেন ওই বাড়িতে। তড়িঘড়ি ঘটনার খবর দেওয়া হয় দাসপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান বিবাদের জেরে তাঁকে খুন করা হয়েছে।

সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে বিবাদ ছিল বলে স্থানীয়রা জানান। পুলিশের প্রাথমিক অনুমান, ওই বৃদ্ধকে দড়ি দিয়ে বেঁধে জ্বালানি তেল পেট্রোল বা কেরোসিন দিয়ে পুড়িয়ে দেওয়া হতে পারে। কে বা কারা এই ঘটনা ঘটাল তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন তদন্তকারীরা।

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

নদিয়ায় সাত সকালে ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য, পরিকল্পিত খুনের দাবি পরিবারের, তদন্তে পুলিশ।

হাতুড়ে ডাক্তারের কীর্তি, গর্ভপাতে প্রাণ গেল তরুণীর

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের আত্মহত্যার পিছনে ইউনূসের প্রেস সচিবের হাত?

কোচবিহারে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে খুনে গ্রেফতার শার্প শুটার

ডায়াগনস্টিক সেন্টারে যুবকের রহস্যমৃত্যু! মানসিক চাপে আত্মহত্যা বলে দাবি পরিবারের

কেষ্টপুর বাগজোলা খালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00