‘শেখার কোন শেষ নেই’, ৬৩ বছরে মাস্টার্স ডিগ্রি অর্জন শান্তিপুরের কৃষকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শেখার কোন  বয়স নেই। একথা মুখে বলা যত সহজ, কাজে করা ততটাই কঠিন। অল্প মানুষই তা করতে  পারেন । আর এবার ৬৩ বছর বয়সে পৌঁছে বাংলায় এমএ করে নজির গড়লেন নদিয়ার শান্তিপুরের লক্ষ্মীনাথপুর গ্রামের বাসিন্দা বিশ্বনাথ প্রামাণিক। জানা গিয়েছে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তিনি এমএ পাশ করেছেন ।

জানা যায়, ১৯৭৮ সালের বন্যায় বাড়িঘর ডুবে গিয়েছিল বিশ্বনাথ বাবুর । সেইজন্য মাধ্যমিক পরীক্ষা তিনি দিতে পারেননি । পরিবারের আর্থিক অনটন থাকায় বাবার সঙ্গে চাষের কাজে তাঁকে  নামতে হয়েছিল। কিন্তু  কিশোর বয়স থেকেই  পড়ার ইচ্ছেটাকে জিইয়ে রেখেছিলেন বিশ্বনাথ বাবু। সেই জন্য ২০১৬ সালে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর ধীরে ধীরে উচ্চমাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাশ করে এমএতে ভর্তি হন।

বিশ্বনাথ বাবু জানিয়েছেন, ‘ নেতাজি ওপেন ইউনিভার্সিটি এমএ পাশ করি । দিন ১৫ আগে অনলাইনে পরীক্ষার ফল জানতে পেরেছি। এরপর পিএচডি করার ইচ্ছে রয়েছে।’ সেইসঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন,’  চাকরি নয় চান গ্রামের আগ্রহী অথচ অভাবী পড়ুয়াদের পড়াতে। সেইজন্য পড়াশোনা করতে চাই ।’  এই প্রসঙ্গে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কো-অর্ডিনেটর  জানিয়েছেন,’ ৬৩ বছর বয়সে চাকরি পাবেন না জেনেও পরীক্ষায় বসেছিলেন বিশ্বনাথ বাবু । উত্তীর্ণ হয়ে তাক লাগিয়ে দিয়েছেন। পড়াশোনার জন্য তাঁর অগাধ ভালবাসা না-থাকলে এটা অসম্ভব।’

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

৬ মাস ধরে পুণেতে আটক নদিয়ার দুই ভাই, বাঙালি বিদ্বেষের অভিযোগ

ফের সিভিক! চুরির অপবাদ দিয়ে কান ধরে ওঠবস, অপমানে আত্মহত্যা প্রৌঢ়ার

জীবিত মেয়ের শ্রাদ্ধ করল পরিবার, কারণ জানলে অবাক হবেন

ছাগল কিনতে গিয়ে প্রেম, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করে গ্রেফতার ব্যবসায়ী

‘ভাইয়ের নিখোঁজ হওয়া রহস্যজনক’, কেন একথা বললেন এভারেস্ট জয়ী সুব্রত ঘোষের দিদি

বন্ধুর প্রেমিকার মায়ের সঙ্গে পরকীয়া, ব্ল্যাকমেলিংয়ে চরম পরিণতি ব্যক্তির…

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]