গলায় লক্ষ লক্ষ টাকার মালা! ৪০ ফুটের ভীম দেবতাকে দেখতে উপচে পড়ছে ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গ্রাম বাংলায় বিভিন্ন লোকদেবতার পুজো হয়ে থাকে । তারমধ্যে একটি হল ভীম পুজো । পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের তাড়াগেড়্যা গ্রামে সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী পুজোর মধ্যে এটি হল অন্যতম ।  প্রায় সাড়ে তিনশো বছরেরও পুরোনো  এই পুজোর জন্য শুরু হয়ে গিয়েছে ভীমদেবের  মেলা । ৮ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা । 

চলতি বছর এই মেলা পা দিয়েছে ৩৫৪ বছরে ।   প্রতি বছরের মত এবারও  মাঘ মাসের শুক্ল পক্ষের একাদশী তিথিতে হবে ভীম পুজো । ৪০ ফুট উচ্চতার এই ভীমের গলায় থাকবে লক্ষ লক্ষ টাকা এবং বাতাসার  মালা । যা দেখতে  ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন লক্ষাধিক মানুষ। কথিত আছে ভিমদেবের কাছে যা প্রার্থনা করা হয় তা পূরণ হয়। আর সেই কারনে ভক্তরা টাকার মালা,কিংবা সোনা, রুপা, পিতলের জিনিস দান করে থাকে। ভক্তদের টাকার মালায় ডেকে যায়  ভিমদেব।১ এতো টাকা, সোনা, রুপা,পিতলের গহনার নিরাপত্তা দেওয়ার জন্য মেলার সময় থাকে  স্থানীয় পুলিশ এবং  প্রশাসন। 

 পুজোর সম্পাদক অরুণ রায়চৌধুরি জানিয়েছেন, ‘ মূল  ভীম মেলা ১১ দিনের হলেও, তা চলে প্রায় ১৫ দিন ধরে। এই সময় ভীন রাজ্য থেকেও আসেন অনেক ভক্তরা। টাকার মালা বাতাসের মালা দিয়ে মানতের পুজো সারেন বহু মানুষ। তাই নিরাপত্তার দিকেও দেওয়া হয় বিশেষ নজর।’ 

কুয়োর জলে জ্যান্ত হত মরা শোল, কৌশিকী অমাবস্যায় মাতৃ আরাধনায় প্রস্তুত বর্গভীমা মন্দির

পাঁশকুড়ায় চিপসকাণ্ডে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার

দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম রথযাত্রায় রশিতে টান দেবেন মমতা

হৃত শিরোপা পুনরুদ্ধারে সফল, পাসের হারে ফের শীর্ষে পূর্ব মেদিনীপুর

ফের দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, আহত ২২

মমতার সফরের আগেই বাড়ল অখিল গিরির গুরুত্ব, নয়া পদের দায়িত্ব পেলেন

তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠের বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগ আনলেন তমলুকের চেয়ারম্যান

ফের মিরাকেল! ক্যান্সারকে জয় করে আবার স্কুলে যাবে ছোট্ট প্রীতিশা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]