নিজস্ব প্রতিনিধি : সন্দেশখালিকাণ্ডে শাহজাহানের ভাই সিরাজউদ্দিন সহ তাঁর ৩ ঘনিষ্ঠকে ফের তলব করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সূত্রে খবর, আগামী বৃহস্পতি ও শুক্রবার তাঁদের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই তিনজন হলেন, শাহজাহানের ভাই সিরাজউদ্দিন, জামাই রানাবাবু লস্কর ও গাড়ির চালক মারুফ মির। তবে এটা প্রথমবার নয়,এর আগেও একাধীক বার তলব করেছিল ইডি। কিন্তু তাঁদের কারোর দেখা মেলে নি।
পরে স্থানীয় থানা(সন্দেশখালি থানা)মারফত চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার হাজিরা না দিলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইডি। জানিয়েছেন, কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। জামিন অযোগ্য ধারায় গ্রেফতারের পাশাপাশি সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে বলে খবর।
সন্দেশখালিকাণ্ডে শাহজাহানের পর তাঁর ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি, মারধরসহ একাধিক অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীরা। অভিযোগ, গ্রামবাসীদের ওপর নানা কারণে অত্যাচার চালাত সিরাজউদ্দিন।তাঁদের প্রস্তাবে রাজী হতে হত সকলকে। রাজি না হলে তুলে নিয়ে গিয়ে মারধর করত সিরাজের দলবল।
শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরেই এক এক করে নাম সামনে আসে শাহজাহান ঘনিষ্ঠের। শাহজাহানের এক ভাই আলমগিরকে তাঁকে গ্রেপ্তার করেছে ইডি। শাহজাহান ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত শিবু হাজরা এবং দিদার বক্সকেও গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এখনও বেপাত্তা শাহজাহানের ভাই সিরাজউদ্দিন।এর আগেও তলব এড়িয়েছেন এই তিনজন। তবে এবার হাজিরা না দিলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইডি। এখন দেখার বিষয় ইডির ডাকে সাড়া দেয় কিনা।