Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিরল ঘটনা বর্ধমান মেডিকেলে, একই দিনে ১৮ যমজ সন্তানের জন্ম

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরল ঘটনার সাক্ষী থাকল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল(Barddhaman Medical College And Hospital)। একইদিনে অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যেই হাসপাতালে প্রসূতি বিভাগে জন্ম নিল ৯ জোড়া জমজ শিশু( 18 Twins Baby Born In 24 Hours)। ১৮টি সদ্যোজাত শিশুর মধ্যে ১১টি কন্যা হয়েছে বলে জানা গিয়েছে। বাকি ৭টি পুত্রসন্তান জন্ম নিয়েছে। আপাতত মা এবং সন্তান প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। 

আরও পড়ুনঃ কৃষ্ণনগরের তরুণীর মৃত্যুর ঘটনায় নয়া মোড়, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

বুধবার বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগের উপরে থাকা স্ত্রী ও প্রসূতি বিভাগে(Department of Women and Obstetrics) এই বিরল ঘটনা ঘটেছে(Rare Case)। একইদিনে ৯ জন মা সারাদিনের মধ্যে ওই ১৮টি সন্তানের জন্ম দিয়েছে। এই ঘটনাকে আশ্চর্যজনক ঘটনা বললেও ভুল কিছু বলা হবে না। ১৮ টি শিশুর মধ্যে ৫টি শিশুর ওজন স্বাভাবিকের তুলনায় সামান্য কম হওয়ায় তাঁদের বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। কম ওজন যুক্ত ওই শিশুগুলিকে আপাতত ‘নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট’-এ রাখা হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, প্রতিটি শিশুই সুস্থ ও বিপদমুক্ত অবস্থায় রয়েছে। সন্তান প্রসবের পর ৯ জন মায়ের পরিস্থিতিও যথেষ্ট ভালো। মায়েদের ক্ষেত্রে কোনওরকম জটিল শারীরিক অবস্থা লক্ষ্য করা যায়নি।

বৃহস্পতিবার দুপুরে, BHMC এর MSVP তাপস ঘোষ মহাশয় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, একদিনে এতগুলি জমজ নবজাতকের জন্ম বাংলার কোনও মেডিক্যাল কলেজে হয়তো হয়নি। সম্ভবত বর্ধমান হাসপাতালেই এই ঘটনা প্রথম ঘটল। এহেন ঘটনার আবহে যথেষ্ট খুশি হাসপাতালে কর্তৃপক্ষ। এই বিষয়টি হাসপাতালের সাফল্য হিসেবেই বিবেচনা করা হচ্ছে। চিকিৎসা জগতে বর্ধমান মেডিক্যাল কলেজ যে এদিন এক বিরল ঘটনার সাক্ষী থাকল একথা বলাই বাহুল্য।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00