নিজস্ব প্রতিনিধি: শ্রাবন্তীকে(Srabanti Chatterjee) ছাড়ার পরই বদলে গেল জীবন। সন্তানের বাবা হলেন দ্বিতীয় স্বামী কৃষাণ বিরাজ(krishan Vraj)। গতকাল ২১শে নভেম্বর, বৃহস্পতিবার দিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কৃষাণের বর্তমান স্ত্রী আর্শিয়া সিনহা। সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও প্রকাশ্যে এনেছেন কৃষাণ বিরাজ। মডেলিং দুনিয়ার পরিচিত মুখ হলেও অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্বামী হিসেবেই লাইমলাইট পান কৃষাণ। সদ্যোজাত সন্তানের প্রথম ছবি শেয়ার করে তিনি লেখেন,‘বাবা হওয়ার মতো আনন্দ আর কোনওকিছুতে হতে পারেনা। ছেলে সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছে…’।
আরও পড়ুনঃ ট্যাব কাণ্ডে বড় পদক্ষেপ পুলিশের, টাকা গায়েবে জড়িত ১১৯৭ অ্যাকাউন্ট ফ্রিজ
গত বছর অর্থাৎ ২০২৩-এর একেবারে শুরুতেই জানুয়ারি মাসে পরিবারের পছন্দ করা পাত্রীর সঙ্গে আংটি বদল সেরেছিলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী কৃষাণ। এরপর চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতেই চার হাত এক হয় কৃষাণ-আর্শিয়ার। এরপর বছর ঘুরতে না ঘুরতেই দম্পতির ঘরে আগমন ঘটল ফুটফুটে সন্তানের। বলাই বাহুল্য এদিন আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠলেন কৃষাণ। পোস্টের কমেন্ট বক্সে দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।
প্রসঙ্গত উল্লেখ্য, পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মডেল কৃষাণ বিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী। যদিও দাম্পত্য জীবন সুখের হয়নি। বিয়ের কয়েক মাস পরেই আলাদা হয়ে যান তাঁরা। এরপর শ্রাবন্তীর জীবনে আগমন ঘটে রোশন সিংয়ের। তৃতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী, কিন্তু এই সম্পর্কও বেশিদিন টেকেনি। রোশনের থেকে শ্রাবন্তী মোটা অঙ্কের খোরপোশ চেয়েছিলেন বলেও শোনা যায়। যদিও শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদের পর লাইমলাইট থেকে দূরে নির্ঝঞ্ঝাট জীবন কাটাচ্ছেন দ্বিতীয় স্বামী কৃষাণ। বর্তমানে তিনি এক সন্তানের বাবা। অর্থাৎ বোঝাই যাচ্ছে চুটিয়ে দাম্পত্য জীবন উপভোগ করতে ব্যস্ত তিনি।