নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জেতে ভারত। চতুর্থ দিনের টেস্ট ম্যাচে ভারত জিতে ২৮০ রানে। এদিন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন দুই স্পিনারই শেষ করে দিয়েছে বাংলাদেশকে। এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনেকটাই এগিয়ে যায় ভারত।
বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথমে রয়েছে ভারত। এখন পর্যন্ত ১০ টি ম্যাচের মধ্যে ৭ টিতে জয় ভারতের। তাদের পয়েন্ট ৮৬। দ্বিতীয়তে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের ১২ টি ম্যাচের মধ্যে ৮ টিতে জয়। মোট পয়েন্ট ৯০। তৃতীয়তে রয়েছে নিউজিল্যান্ড। ৬ টি ম্যাচের মধ্যে ৩ টিতে জয়। মোট পয়েন্ট ৩৬। চতুর্থতে রয়েছে শ্রীলঙ্কা। ৭ টি ম্যাচের মধ্যে ৩ টিতে জয়। মোট পয়েন্ট ৩৬। পঞ্চমে রয়েছে ইংল্যান্ড। ১৬ টির মধ্যে ৮ টিতে জয়। তাদের পয়েন্ট ৮১।
অন্যদিকে ষষ্টতে রয়েছে বাংলাদেশ। ৭ টি ম্যাচের মধ্যে ৩ টিতে জয়। তাদের পয়েন্ট ২৮।সপ্তমে রয়েছে দক্ষিণ আফ্রিকা । ৬ টি ম্যাচের মধ্যে মাত্র ২ টিতে জয়। পয়েন্ট হয়েছে তাদের ২৮। অষ্টমে রয়েছে পাকিস্তান। ৭ টি ম্যাচে মাত্র ২ টিতে জয় হয় তাদের। মোট পয়েন্ট ১৬। আর নবমে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৯ টি ম্যাচে এখন জয় এসেছে মাত্র ১ টি ম্যাচে। তাদের মোট পয়েন্ট ৩০। এখান থেকেই স্পষ্ট যে বর্তমানে টেস্ট সিরিজের শীর্ষে রয়েছে রোহিতদের দল।