নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খারাপ ফল ভারতীয় ক্রিকেট দলের। বৃহস্পতিবার খেলার শুরুতেই টসে জিতে বোলিং করা শুরু করে বাংলাদেশ। আর তাতেই অধিনায়ক নাজমুল হাসান শান্ত সহ পেসারদের সামনে মুখ থুবড়ে পড়ে ভারত। এদিনের ম্যাচেই কোন রান না করতে মাঠ থেকে বিদায় নিতে হয় শুভমান গিলকে।
ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা আউট হওয়ার পর খেলতে নামেন গিল। তবে বাংলাদেশের দুই পেসার হাসান ও তাসকিন আহমেদের সামলাতে না পেরে ৮ বল খেলে শূন্য রানে আউট হয়ে যান তিনি। আর তাতেই তিনি গড়লেন রেকর্ড। ২০২৪ সালে টেস্টে এ নিয়ে তৃতীয়বারের মতো শূন্য রানে আউট হলেন গিল। প্রথমবার শূন্য রানে ফেরেন হায়দরাবাদ টেস্টে, পরেরটি রাজকোট টেস্টে।
উল্লেখ্য, এরআগে ২০২১ সালে ভারতে অনুষ্ঠিত টেস্টে তিনবার শূন্য রানে আউট হয়েছিলেন কোহলি। পাশাপাশি তালিকায় রয়েছেন মনসুর আলি খান পতৌদি (১৯৬৯), দিলীপ বেঙ্গসরকার (১৯৭৯) এবং বিনোদ কাম্বলি (১৯৯৪)। যারা রান শূন্য করেই মাঠ থেকে বিদায় নেয়। তবে এ তালিকায় সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যান অমরনাথ। আর এবার সেই তালিকায় যোগ দিলেন গিল।