পাকিস্তানকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। আর প্রথম দল হিসাবে প্রোটিয়ারা ফাইনালের টিকিট কনফার্ম করায় অনেকটাই চাপে পড়ে গেলেন রোহিত শর্মা ও প্যাট কামিন্সরা। যদিও পয়েন্ট পারসেন্টেজের নিরিখে খানিকটা স্বস্তির জায়গায় রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে ব্যাট করে ২১১ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। জবাবে প্রথম ইনিংসে ৩০১ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ৯০ রানে পিছিয়ে থাকা পাকিস্তানের ব্যাটাররা দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ২৩৭ রানেই গুটিয়ে যায় দ্বিতীয় ইনিংস। জয়ের জন্য মাত্র ১৪৮ রানের লক্ষ্য ছিল প্রোটিয়াদের কাছে। কিন্তু ওই রান তাড়া করতে নেমেই রবিবার (২৯ ডিসেম্বর) চরম বিপর্যয়ের মুখে পড়ে টেম্বা বাভুমার দল। মোহাম্মদ আব্বাসের আগুন ঝরানো বোলিংয়ের মুখে পুড়ে ছারখার হয়ে যায় প্রোটিয়ার টপ ও মিডল অর্ডারের ব্যাটিং লাইন আপ। ৯৯ রানের আট উইকেট খুঁইয়ে ফেলে। ফলে সবাই ধরেই নিয়েছিলেন ঘরের মাঠে পাকিস্তানের কাছে হার মানতে হবে বাভুমাদের। কিন্তু নবম উইকেটে জুটি বেঁধে ম্যাচের রং বদলে দেন দক্ষিণ আফ্রিকার দুই বোলার মার্কো জানসেন ও কাগিসো রাবাদা। দুজনে পাকিস্তানের মুখের গ্রাস থেকে জয় ছিনিয়ে নেন। সেই সঙ্গে দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট জোগাড় করে দেন।

এদিন জয়ের ফলে ১১টি টেস্টে ৮৮ পয়েন্ট এবং ৬৬.৬৭ শতাংশ সাফল্য নিয়ে ফাইনালে পৌঁছে গেলেন টেম্বা বাভুমারা। দ্বিতীয় দল হিসাবে ফাইনালে পৌঁছনোর জন্য জোর লড়াই চলছে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে। আইসিসির তরফ থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চালুর পরে ২০২১ ও ২০২৩ সালে ফাইনালে উঠেছিল ভারত। যদিও ফাইনালে জিততে পারেননি রোহিত শর্মারা। প্রথমবার নিউজিল্যান্ডের কাছে ও গত বার অস্ট্রেলিয়ার কাছে হেরেছিলেন। তৃতীয় বার ফাইনালে ওঠার সুযোগ রয়েছে ভারতের কাছে। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিততে হবে তাদের। অস্ট্রেলিয়ার কাছেও সুযোগ রয়েছে ফাইনালে ওঠার। মেলবোর্ন টেস্টের পর আরও তিনটি ম্যাচ বাকি থাকবে তাদের। ভারতের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবেন প্যাট কামিন্সেরা।

বাংলাদেশকে হারিয়ে টেস্ট সিরিজের শীর্ষে পৌঁছাল ভারত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]