Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১১ কোটি ৪৫ লক্ষ টাকা কীভাবে খরচ করবেন বিশ্বজয়ী দাবাড়ু গুকেশ? জানিয়ে দিলেন গোপন পরিকল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি : সদ্যই দাবা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার হিসাবে ১১ কোটি ৪৫ লক্ষ টাকা পেয়েছেন ডি গুকেশ। ১৮ বছর বয়সী এই দাবাড়ু এত টাকা কখনও পাননি পুরস্কার মূল্য হিসাবে। কীভাবে এই টাকা খরচ করবেন তা ঠিকও করে ফেললেন দাবার কনিষ্ঠতম এই বিশ্বচ্যাম্পিয়ন।

পুরস্কার মূল্যের সবটা বাবা-মার হাতে তুলে দিতে চান গুকেশ। এই নিয়ে গুকেশ জানিয়েছেন, ‘এক সময় টাকার অভাবে আমার দাবা খেলা বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। বিপুল খরচ সামলাতে পারছিলেন না আমার বাবা-মা। কয়েক জনের সহায়তায় সেই আর্থিক সঙ্কট সামলেছিল গুকেশের পরিবার।আজ বাবা-মায়ের জন্য খুবই আনন্দ হচ্ছে।একটা সময় তেমন কোনও স্পনসর ছিল না আমার।বাবা-মায়ের কলেজ এবং অফিসের অনেক বন্ধু এগিয়ে এসেছিলেন। তাঁরা আমাকে স্পনসর করতেন।আমার সব খরচ চালাতেন। তাই এই পুরস্কার মূল্যটা আমার কাছে অনেক কিছু। এই টাকা বাবা-মাকে আর্থিকভাবে সাহায্য করবে। যাঁরা সঙ্কটের সময় সাহায্য করেছিলেন, তাঁরাও নিশ্চই খুশি হবেন।’

একইসঙ্গে বিশ্বজয়ী দাবাড়ু আরও জানান, ‘টাকার সমস্যা তো মিটবে। বাবা-মাও মানসিক শান্তি পাবেন। এটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান। সত্যি বলতে কখনও ভাবিইনি এত টাকা পেতে পারি। ঈশ্বর যে উপহার দিয়েছেন, তা দিয়ে নিজেদের সার্বিক উন্নতির চেষ্টা করব।’

ভুল চালেই স্বপ্ন ভঙ্গ গুকেশের, নরওয়ে চেসে তৃতীয় স্থান পেয়ে সন্তুষ্ট থাকতে হল

ছাত্রীকে যৌন নির্যাতন! অভিযুক্তকে কতদিনের সাজা শোনাল আদালত?

ডি গুকেশের কাছে হেরে রাগে এ কী কাণ্ড ঘটালেন কার্লসেন!

চেন্নাইয়ের হোটেলে রহস্যজনক মৃত্যু বাংলার ছেলের, উদ্ধার দুটি মৃতদেহ

জলপথে ৩ ঘন্টায় কলকাতা থেকে পৌঁছনো যাবে চেন্নাই,খরচ মাত্র ৬০০ টাকা

চেন্নাইতে বাসস্ট্যান্ডেই নরপিশাচদের হাতে যৌন হেনস্থার শিকার অষ্টাদশী বাঙালি তরুণী

ইংল্যান্ডের সেরা বোলারকে টেক্কা দিতে কোন পরিকল্পনা করেছিলেন তিলক ?

বছরের শুরুতেই আমআদমিকে কেন্দ্রের উপহার, এক ধাক্কায় অনেকটা কমল রান্নার গ্যাসের দাম

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00