নিজস্ব প্রতিনিধিঃ অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। এই পরিস্থিতিতে চলতি বছরের অক্টোবরে আদৌ বাংলাদেশে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বর্তমান পরিস্থিতির কথা ভেবেই বাংলাদেশ এই বিশ্বকাপ থেকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোথায় হবে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ তা নিয়ে উঠছে প্রশ্ন।
এই আবহে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন,’ আইসিসির তরফ থেকে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনের ব্যাপারে আমাদের বলা হয়েছিল। কিন্তু আমরা সেই প্রস্তাবে রাজি হয়নি। কারণ, অক্টোবর মাসে দেশে বৃষ্টির সম্ভাবনা থাকে। শুধু তাই নয় পরের বছরই আমাদের দেশে মহিলাদের বিশ্বকাপ রয়েছে। সেইজন্য আমরা না করে দিয়েছি।‘ আর তাতে আশঙ্কা কারা হচ্ছ, আইসিসি বাংলাদেশের পরিবর্তে দুবাই এবং আবুধাবিতে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারে। তবে এই নিয়ে এখন পর্যন্ত বিসিসিআই তরফে কিছু জানান হয়নি।
উল্লেখ্য, বিসিবি বাংলাদেশেই টুর্নামেন্টটি রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই মর্মে ক্রিকেট সংস্থার তরফে জানান হয়েছে,’ নিরাপত্তা নিয়ে বাংলাদেশি সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। আমরা আশা করছে যে, তারা আইসিসির প্রয়োজনীয়তা পূরণ করতে পারবে।‘২৭ সেপ্টেম্বর ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ । ৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত ১০টি দল এবং ২৩টি ম্যাচ নিয়ে মূল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।