Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘এটাই শেষ মরসুম’, অবসর নিচ্ছেন ঋদ্ধিমান সাহা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলেই  অবসর নিচ্ছেন উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা। ‘এক্স’ হ্যান্ডলে পোস্ট করে তিনি একথা জানান । ঋদ্ধিমান লেখেন,  ‘ক্রিকেটে অভীষ্ট যাত্রার পর এটাই আমার শেষ মরসুম হতে চলেছে। শেষবারের মতো বাংলার প্রতিনিধিত্ব করতে পেরে আমি সম্মানিত বোধ করছি । অবসরের আগে কেবল রঞ্জি ট্রফিতে খেলব। ‘

ভারতীয় উইকেটকিপার আরও জানান,’ এই অবিস্মরণীয় যাত্রাপথের সঙ্গে যুক্ত প্রত্যেককে ধন্যবাদ জানাই।  তাই এই মরসুমকে স্মরণীয় করে রাখতে চাই।‘ বলা বাহুল্য, রঞ্জিতে ট্রফিতে  ইতিমধ্যেই তিনটে ম্যাচ হয়ে গিয়েছে বাংলার। সামনেই কর্নাটক আর মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ খেলবে তারা। তারপর গ্রুপ পর্বের শেষ দুটো ম্যাচ রয়েছে।  যদি বাংলা নক আউটে না যেতে পারে তাহলে ঋদ্ধিমান সাহা অবসরের শেষ ম্যাচটি হবে কলকাতাতেই। 

উল্লেখ্য, ২০১০ সাল থেকে ২০২১ পর্যন্ত এগারো বছরে ভারতের হয়ে ৪০টি টেস্টে প্রতিনিধিত্ব করেছেন ঋদ্ধি। খেলেছেন নয়টি টি-২০ সিরিজও। দেশের সেরা উইকেটকিপার হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঋদ্ধিমান। ২০২৩ সালে বিসিসিআইয়ে সঙ্গে  চুক্তি শেষ হওয়ার পর থেকেই  টেস্ট সিরিজে  তাঁকে দেখা যায়নি । জানা গিয়েছে, ঋদ্ধি আইপিএল-সহ সব ধরনের খেলা থেকে দূরে থাকতে চান। তাই তিনি চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হওয়া আইপিএলের মেগা নিলাম থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। বলা বাহুল্য, ঋদ্ধি এখন পর্যন্ত  কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), চেন্নাই সুপার কিংস (সিএসকে), পাঞ্জাব কিংস (পিবিকেএস), সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ) এবং গুজরাট টাইটান্স (জিটি)- হয়ে আইপিএল খেলেছেন।  

‘না ছোলে-ভটুরে, না বাটার চিকেন’, কী দিয়ে লাঞ্চ সারলেন কোহলি?

‘ছোলে- পুরি খাব না’, প্র্যাকটিস শেষে খাবার দেখে চটে লাল  বিরাট কোহলি

মোল্লা ইউনূসের রোষানলে শচিন তেন্ডুলকর, বাংলাদেশের পাঠ্যবই থেকে বাদ কিংবদন্তি ক্রিকেটার

‘অব তেরা হি সহারা’, আচমকাই নেট দুনিয়ায় ভাইরাল বুমরার ‘মহাবলী’ অবতার

বড় স্বস্তি রবিন উথাপ্পার, প্রতারণার মামলায় ক্রিকেটারের গ্রেফতারিতে সাময়িক স্থগিতাদেশ

সঙ্কটজনক বিনোদ কাম্বলি, ভর্তি থানের হাসপাতালে

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন অশ্বিন

সমাজ মাধ্যমে হিন্দি অ্যাকাউন্ট খুলে কোহলির বার্তা পোস্ট করে সমর্থকদের সমালোচনার মুখে RCB

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00