আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন অশ্বিন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সত্যি হল জল্পনা। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা  করে দিলেন  রবিচন্দ্রন অশ্বিন। বুধবার ব্রিসবেনে টেস্ট ড্র হওয়ার পরপরই এই ঘোষণা দিলেন ভারতীয় স্পিনার । এখান থেকেই স্পষ্ট যে , টেস্ট  সিরিজের  বাকি দুই টেস্টে অশ্বিনকে আর পাবেন না রোহিত শর্মারা।

এদিন ব্রিসবেনে টেস্ট ম্যাচের পর সাংবাদিক সম্মেলন করে অশ্বিন জানান, ‘একটা কথা সকলকে জানানোর জন্য এসেছি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি।‘ তবে আন্তর্জাতিক ময়দানে না নামলেও আইপিএলের ম্যাচে দেখা যাবে অশ্বিনকে। আইপিএল ২০২৫-এ চেন্নাই সুপার কিংসের প্রতিনিধিত্ব তিনি করবেন।

উল্লেখ্য,  বুধবার ব্রিসবেনে ভারতের দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার পরেই বৃষ্টি নামে।  সেইজন্য সাজঘরে বসে ছিলেন  অশ্বিন।  তাঁর পাশে বসে কোহলি।  সেখানেই দেখা যায় অশ্বিন  তাঁকে কিছু একটা বলছেন। কিছু সময়ের  পরেই চোখে  জল নিয়ে কোহলিকে জড়িয়ে ধরেন  অশ্বিন। এরপরেই সাংবাদিক সম্মেলন করে  আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দেন ভারতীয় স্পিনার ।  বলা বাহুল্য,  টেস্টে অশ্বিন অভিষেক করেন ২০১১ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।   ২০১১ সাল থেকে ২০২৪ সালে এসে টেস্টের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি।  বর্তমানে ১০৬টি টেস্ট ম্যাচ খেলে অশ্বিনের মোট উইকেট ৫৩৭ এবং গড় ২৪। অনিল কুম্বলের পরেই রয়েছে তাঁর স্থান।  এই আবহে অবসরের ঘোষণা করে দিলেন অশ্বিন।

টেস্টের পর আইপিএল-কেও বিদায়, গণেশ চতুর্থীতেই অবসর ঘোষণা অশ্বিনের

‘শ্রেয়সের দোষটা কোথায়’? এশিয়া কাপে দল গঠন নিয়ে প্রশ্ন তুললেন অশ্বিন  

‘বেবি ডিভিলিয়ার্সকে চুক্তির বাইরে গোপনে অর্থ দেওয়া হয়েছে’, CSK-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অশ্বিনের

অশ্বিনের কাণ্ড, আউট হতেই তর্কে জড়ালেন মহিলা আম্পায়ারের সঙ্গে, তারপর যা করলেন…

বিরাটদের কাছে হারার দিনই আইপিএলে নজির গড়লেন অশ্বিন, কী সেই রেকর্ড?

আইপিএলে তো ভাল বোলারদের পুরস্কারই মেলে না, কটাক্ষ অশ্বিনের

IPL 2025: আচমকাই ধোনির প্রশংসায় পঞ্চমুখ অশ্বিন, নেপথ্য কারণ কী?

‘না ছোলে-ভটুরে, না বাটার চিকেন’, কী দিয়ে লাঞ্চ সারলেন কোহলি?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]