নিজস্ব প্রতিনিধি : চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ কোন দল? এই দলের তালিকায় কিন্তু বাংলাদেশও রয়েছে।তাই বাংলাদেশ দলকে এতটাও হালকাভাবে নিচ্ছে না ভারত। বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে শক্তিশালী দল হিসাবেই মাঠে নামবে ভারত।
কোহলি বনাম তাসকিন : প্রতিপক্ষের ঘাম ছুটিয়ে দেওয়া এই প্লেয়ার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে ৫২ রান করেছিলেন। এখন দেখার তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটা প্রতিভা দেখাতে পারেন। অন্যদিকে বাংলাদেশ প্লেয়ার তাসকিন আহমেদও ভাল ফর্মে আছেন।
রোহিত বনাম মুস্তাফিজুর : ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছেন রোহিত।এবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবেন রোহিত।অন্যদিকে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের বড় অস্ত্র।এক দিনের ক্রিকেটে ১০ বার মুখোমুখি হয়েছেন রোহিত ও মুস্তাফিজুর।এর মধ্যে তিন বার রোহিতকে আউট করেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার।
হার্দিক বনাম মেহেদি : ভারতীয় দলে ভাল ফর্মে যেমন রয়েছেন হার্দিক, তেমনই বাংলাদেশের ভরসার ক্রিকেটার হলেন মেহেদি হাসান।শাকিব আল হাসানের পরবর্তী সময়ে দলের অন্যতম অলরাউন্ডার মেহেদি
শামি বনাম সৌম্য : নতুন বল হাতে শুরু করবেন শামি। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপে তিনিই ছিলেন সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার।বাংলাদেশের জন্য শামি যেমন যথেষ্ট ভয়ঙ্কর,তেমনই বাংলাদেশের ওপেনার সৌম্য সরকারও কম যায় না।
জাডেজা বনাম মুশফিকুর : জাডেজার তীক্ষ্ন আক্রমণ সামলাতে হতে পারে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে। বাংলাদেশের ব্যাটার স্পিনের বিরুদ্ধে বরাবর ভাল খেলেন। তাই জাডেজার বিপক্ষে তলোয়ার হিসেবে মুশফিকুরকে ব্যবহার করতে পারে বাংলাদেশ।