দিল্লিতে ফিরলেন রোহিতরা, হোটেলে কেক কেটেই  মোদির কাছে  

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবশেষে প্রতীক্ষার অবসান। টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের চারদিন বাদে বৃহস্পতিবার সকালে দেশের মাটিতে পা রাখলেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। বিশেষ বিমানে বিমানবন্দরে নেমেই  হোটেলের উদ্দেশে রওনা দেন। বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের  অভ্যর্থনার জন্য জমকালো আয়োজন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ঢোলের তালে পা মেলান বিশ্বজয়ী ক্রিকেটাররা।

হোটেলে ঢুকেই বিশ্বকাপ জয়ের জন্য রাখা বিশেষ কেক কাটেন ভারত অধিনায়ক। খানিকক্ষণ হোটেলে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার জন্য রওনা হন ৭ লোককল্যাণ মার্গের দিকে। হোটেলের সামনেই জাতীয় পতাকা হাতে জড়ো হয়েছিলেন অসংখ্য সমর্থকরা। ভারতীয় দলের সদস্যরা বাসে ওঠার সময়েই  স্বপ্নপূরণের নায়কদের একবার ছুঁয়ে দেখার চেষ্টা করেন ভক্তরা। যদিও এনএসজি কম্যান্ডোরা সেই সুযোগ দেননি। কঠোর নিরাপত্তায় একে একে বাসে ওঠেন রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরারা। বাস রওনা হওয়ার আগে বাইরে অপেক্ষমান সমর্থকরা ‘ভারতমাতা কি জয়’ শ্লোগানও তোলেন।

বিশাল কনভয় নিয়ে পৌনে এগারোটা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছন রোহিতরা। বিশ্বকাপজয়ী দলের প্রত্যেক সদস্যের সঙ্গে আলাদা করে কথা বলার পাশাপাশি নিজস্বীও তোলেন মোদি। বিশ্ব ক্রিকেটে ফের দেশের মাথা উঁচু করার জন্য রোহিতদের অভিনন্দনও জানান। আলাপচারিতার পরে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাতরাশেও অংশ নেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্যরা। বেলা বারোটা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে যান রোহিতরা। ৭ লোককল্যাণ মার্গের বাসভবন থেকে সোজা যাবেন দিল্লি বিমানবন্দরে। সেখান থেকে বিমানে চেপে পৌঁছবেন মুম্বইয়ে।

রোহিত শর্মা-বিরাট কোহলিকে ‘চরম ভুল’ শুধরে নিল আইসিসি

ICC ODI Rankings: অবসরের জল্পনার মধ্যেই বিরাট লাফ রোহিতের

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

ওভালে ভারত-ইংল্যান্ড টেস্টের ম্যাচে নজর কাড়ল রোহিতের ২.৪৬ কোটি টাকার ঘড়ি

ওভালে গিলদের খেলা দেখতে লাইনে দাঁড়িয়েই স্টেডিয়ামে ঢুকলেন রোহিত শর্মা, মুগ্ধ বিশ্ব

অগস্টে বাংলাদেশ সফরে যাচ্ছেন না রোহিত শর্মারা, জানিয়ে দিল বিসিসিআই

‘ভাগ্যে যা লেখা আছে তাই হবে….’, টেস্টে অবসর নিয়ে প্রথম মুখ খুললেন রোহিত শর্মা

ওয়ানডে-র অধিনায়কত্ব ছাড়তে পারেন রোহিত শর্মা, নয়া মুখের খোঁজে বোর্ড

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]