রোহিতের তাণ্ডব, অস্ট্রেলিয়াকে ২০৬ রানের লক্ষ্য দিল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডবে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রানের পাহাড় গড়ল ভারত। প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ২০৫ রান করেছে ব্লু ব্রিগেড। অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে চার ও ছক্কার ফুলঝুরি ছুটিয়েছেন ভারতীয় ব্যাটাররা।

সোমবার রাতে সেন্ট লুসিয়ায় টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান অজি অধিনায়ক মিচেল মার্শ। ব্যাট করতে নেমে শুরুতেই জোর ধাক্কা খায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ওভারে জস হ্যাজলউডের বল হাওয়ার উল্টো দিকে মেরেছিলেন বিরাট কোহলি। ফলস্বরূপ টিম ডেভিডের হাতে ধরা পড়ে কোনও রান না করেই সাজঘরে ফেরেন তিনি। ৬ রানে প্রথম উইকেট হারানোর পরেই রুদ্রমূর্তি ধরেন রোহিত শর্মা। অজি পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিংসদের তুলোধনা করতে শুরু করেন। ৪.১ ওভারে ভারতের রান যখন এক উইকেটে ৪৩ তখনই বৃষ্টির জন্য খেলা বন্ধ রাখতে হয়। ফের খেলা শুরু হলে স্বমহিমায় আবির্ভূত হন। মাত্র ১৯ বলেই চারটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে অর্ধশতরান পূর্ণ করেন ভারত অধিনায়ক। রোহিতের মারমুখী ব্যাটিংয়ে লাইন-লেংথ হারিয়ে ফেলে অজি বোলাররা। ঋষভ পন্থের সঙ্গে জুটি বেঁধে ৮৭ রান যোগ করেন ভারত অধিনায়ক। অষ্টম ওভারে বল করতে এসে ঋষভকে (১৫) ফিরিয়ে জুটি ভাঙেন মার্কাস স্টোইনিস।

তৃতীয় উইকেটে সূর্যকুমার যাদবকে সঙ্গী করে তাণ্ডব চালিয়ে যেতে থাকেন রোহিত। কিন্তু শতরানের খানিক আগেই থমকে যেতে হয় তাঁকে। ১২ তম ওভারে বল করতে এসে রোহিতের তাণ্ডবলীলা থামান মিচেল স্টার্ক।  ৪০ বলে সাতটি চার ও আটটি ছক্কার সাহায্যে ৯২ রান করে সাজঘরে ফেরেন রোহিত। অধিনায়ক ফেরার পরে তাণ্ডব চালান সূর্য যাদব ও শিভম দুবে।  ১৫তম ওভারে এসে সূর্যকে (৩১) ফেরান স্টার্ক। যদিও তাতে রান তোলার গতি কমেনি। পঞ্চম উইকেটে জুটি বেঁধে শিভম দুবে ও হার্দিক পাণ্ড্য অজি বোলারদের নিয়ে ছেলেখেলা করেন। ১৯তম ওভারে শিভমকে (২৮) ফেরান স্টোইনিস। এরপরে হার্দিক ও রবীন্দ্র জাদেজা দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ পর্যন্ত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে টিম ইন্ডিয়া। হার্দিক (২৭) ও রবীন্দ্র জাদেজা (৯) রানে অপরাজিত থাকেন। 

রোহিত শর্মা-বিরাট কোহলিকে ‘চরম ভুল’ শুধরে নিল আইসিসি

ICC ODI Rankings: অবসরের জল্পনার মধ্যেই বিরাট লাফ রোহিতের

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

ওভালে ভারত-ইংল্যান্ড টেস্টের ম্যাচে নজর কাড়ল রোহিতের ২.৪৬ কোটি টাকার ঘড়ি

ওভালে গিলদের খেলা দেখতে লাইনে দাঁড়িয়েই স্টেডিয়ামে ঢুকলেন রোহিত শর্মা, মুগ্ধ বিশ্ব

অগস্টে বাংলাদেশ সফরে যাচ্ছেন না রোহিত শর্মারা, জানিয়ে দিল বিসিসিআই

‘ভাগ্যে যা লেখা আছে তাই হবে….’, টেস্টে অবসর নিয়ে প্রথম মুখ খুললেন রোহিত শর্মা

ওয়ানডে-র অধিনায়কত্ব ছাড়তে পারেন রোহিত শর্মা, নয়া মুখের খোঁজে বোর্ড

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]