নিজস্ব প্রতিনিধি : ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল পর্তুগাল। এর আগে নেশনস লিগে পোল্যান্ডকে ৫ গোলে ওড়িয়ে দিয়েছিল পোল্যান্ডকে। তবে এই ম্যাচে খেলেন নি রোনাল্ডো। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পর তাঁকে শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। আর রোনাল্ডোবিহীন ম্যাচ ড্র হল।
অন্যদিকে সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতল স্পেন। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শুরুটা দারুণ করেছিল পর্তুগাল। অনেকটা এগিয়ে গিয়েছিল তাঁরা(পর্তুগাল)। ৩৩ মিনিটে গোল করেন হোয়াও ফেলিক্স। ৬৫ মিনিটে গোল শোধ করে দেন ক্রোয়েশিয়ার ইউস্কো গাভারদিওল।
অবশ্য এই ম্যাচের ফল তেমন কোন প্রভাব পড়ত না পর্তুগালের ওপর। কারণ তারা আগেই কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিল। তবে ম্যাচ এবার ড্র করায় ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল তারা। এদিকে ক্রোয়েশিয়ার একই সংখ্যক ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল গ্রুপে আর তিনে রইল স্কটল্যান্ড।
অপর একটি বড় ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় ছিনিয়ে নিল স্পেন। ৩-২ গোলে তারা জেতে। গোলগুলি করেন ইয়েরেমি পিনো, ব্রায়ান গিল, ব্রায়াল জারাগোজা। এই ম্যাচে ৩২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল স্পেনের কাছে। ৬৩ মিনিটে সমতা ফেরায় সুইাজারল্যান্ড। ৫ মিনিট পর ফের এগিয়ে যায় স্পেন। ব্রায়ান গিল গোল করেন। ৮৫ মিনিটে অ্যান্ডি জেকিরির পেনাল্টি থেকে সমতা ফেরায় সুইজারল্যান্ড। এই সময়টা ছিল ঐতিহাসিক মুহুর্ত। অনেকে ভেবেছিল ম্যাচটা হয়তো ২-২ গোলে ড্র হবে। ঠিক তখনই প্রতিপক্ষের জালে বল বিঁধিয়ে দিল ব্রায়ান জারাগোজা। ব্যাস হাতের মুঠোয় চলে এল জয়ের মুকুট।