বিরাট-রোহিতের পর টেস্ট ক্রিকেটে অধিনায়কের দায়িত্বে শুভমন

Share:

নিজস্ব প্রতিনিধি : টেস্টের অধিনায়ক পদ থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। তারপর থেকেই কে হবেন নতুন অধিনায়ক তাই নিয়ে শুরু হয়েছিল জল্পনা। অবশেষএ সেই জল্পনার অবসান ঘটিয়ে নতুন অধিনায়ক হলেন শুভমান গিল। প্রথম থেকেই শুভমন গিলের নাম ঘুরছিল। শনিবার তাতে সিলমোহর দিল বিসিসিআই। রোহিত-বিরাটের পর এবার দায়িত্ব সামলাবেন শুভমন। ভারতীয় ক্রিকেট দলের ৩৭তম অধিনায়ক হিসেবে তাঁর নামই ঠিক হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সহ অধিনায়কের দায়িত্বে ঋষভ পন্থ।

আগামী মাসেই ইংল্যান্ড সফরে টেস্ট খেলতে যাবে ভারতীয় ক্রিকেট দল। সেখানে মোট পাঁচটি ম্যাচ খেলার কথা রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট ম্যাচগুলি খুবই গুরুত্বপূর্ণ ভারতের কাছে। সেই ম্যাচগুলি খেলার জন্যই দল ঘোষণা হয়েছে। দলে রয়েছেন- শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ইশ্বরণ, করুণ নায়ার, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিং ও কুলদীপ যাদব।

আসন্ন টেস্ট ক্রিকেটে যে দলের নাম ঘোষণা করা হয়েছে, তারমধ্যে রয়েছেন মোট ১৮জন। ওই দলে জায়গা হয়নি মহম্মদ সামির। জানা গিয়েছে, ২০ জুন থেকে ইংল্যান্ডে শুরু হবে টেস্ট ম্যাচ। প্রথম ম্যাচ হওয়ার কথা লিডসে। ২ জুলাই হবে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা রয়েছে বার্মিংহামে। তৃতীয় টেস্ট লর্ডস ১০ জুলাই, চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারে ২৩ জুলাই ও পঞ্চম টেস্ট দ্য ওভাল হবে ৩১ জুলাই।

প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের, প্রথম পর্বে সুবিধা পাচ্ছেন কারা ?

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ভারতের অন‍্যতম সেরা ব্যাটার চেতেশ্বর পুজারার

একের পর এক রেকর্ড, বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটজক

নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে বাড়ল অজিত আগরকরের চুক্তির মেয়াদ

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

‘এত সহজেই ভুলে গেলেন..’, BCCI-কে খোঁচা পহেলগাঁওয়ে নিহত শুভমের স্ত্রীর

ছিটকে যাওয়া পন্থের জায়গায় সুযোগ পাওয়া বিশ্বরেকর্ডধারী ক্রিকেটারকে চেনেন?

পাকিস্তানের কূটচালে ধরাশায়ী BCCI, ঢাকায় ACC-র বৈঠকে যোগ দিচ্ছেন রাজীব শুক্লা!

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]