নিজস্ব প্রতিনিধিঃ হাতে আর মাত্র ২৪ ঘণ্টা। শুক্রবার থেকে শুরু হতে চলেছে অ্যাডিলেড টেস্ট। আর এই টেস্টের আগে প্রথম একাদশের ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। সেখানে দেখা গিয়েছে, পারথ টেস্টের দল থেকে একটিই পরিবর্তন হয়েছে। চোট পাওয়া জশ হেজলেউডের জায়গায় প্রথম একাদশে খেলবেন ডানহাতি পেসার স্কট বোলান্ড। বাকি দল একই রয়েছে। অর্থাৎ, ফর্ম হারানো মার্নাস লাবুশেন বা অলরাউন্ডার মিচেল মার্শ রয়েছেন অ্যাডিলেড টেস্টে।।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, ‘অ্যাডিলেড টেস্টে প্রথম একাদশে থাকবেন অলরাউন্ডার মিচেল মার্শ। গত দু’দিন ধরে চিকিৎসকদের সঙ্গে কথা বলেই ওকে দলে নিয়েছি। মার্শের চোট খুব বড় চিন্তার কারণ নয়। ‘ বলা বাহুল্য, কিছুদিন ধরে বল করেনি মার্শ। তবে কামিন্স আশাবাদী, অ্যাডিলেডে তাঁকে বল করতে দেখা যাবে।
উল্লেখ্য, পারথে প্রথম টেস্ট জিতে ৫ ম্য়াচের সিরিজে ১-০ লিড নিয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচে অজিদের দুরমুশ করার পর এবার ভারতের লক্ষ্য মিশন অ্যাডিলেড। ৬ তারিখ থেকে শুরু হতে চলেছে এই ম্যাচ। অস্ট্রেলিয়ার প্রথম একাদশে থাকবে – উসমান খোওয়াজা, ন্যাথান ম্যাকসোয়ানি, মার্নাস লাবুসেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোলান্ড।