Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুরন্ত শুভমন, পঞ্জাবের বিরুদ্ধে ১৯৯ রান তুলল গুজরাত

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: অধিনায়ক শুভমন গিল ও রাহুল তেওতিয়ার ঝোড়ো ইনিংসের দৌলতেই ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ল গুজরাত টাইটান্স। প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ১৯৯ রান তুলল স্বাগতিকরা। পঞ্জাবের হয়ে কাগিসো রাবাডা ৪৪ রানে ২ উইকেট নিয়েছেন।

বৃহস্পতিবার রাতে আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে গুজরাতকে ব্যাট করতে পাঠান পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান।  শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন গুজরাত অধিনায়ক শুভমন গিল। অন্য প্রান্তে অনেকটাই সতর্ক ছিলেন ঋদ্ধিমান সাহা। তৃতীয় ওভারেই তাঁকে (১১ রান) ফিরিয়ে গুজরাতকে ধাক্কা দেন কাগিসো রাবাডা। সেই ধাক্কা সামলে উঠে প্রথম পাওয়ার প্লে-তে গুজরাতের সংগ্রহ দাঁড়ায় ৪২ রান। কেন উইলিয়ামসনকে সঙ্গী করে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন শুভমন। কিন্তু কিউই ব্যাটার এদিন বড় রানের ইনিংস খেলতে পারেননি। ২১ বলে ১৬ রান করে হরপ্রীতের বলে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ তুলে বিদায় নেন উইলিয়ামসন। চার নম্বরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন সাই সুদর্শন। পঞ্জাবের বোলারদের নির্দয়ভাবে পেটাতে থাকেন। শেষ পর্যন্ত হর্ষল পটেলের বলে সাজঘরে ফেরেন তরুণ ব্যাটার। আউট হওয়ার আগে ৬টি চারের সাহায্যে ১৮ বলে ৩৩ রান করেন সুদর্শন।  

একের পর এক সতীর্থ ফিরে যাওয়ায় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন গুজরাত অধিনায়ক শুভমন গিল। পাঁচটি চার ও দুই ছক্কার সাহায্যে ৩২ বলে টি টোয়েম্টিতে নিজের দ্বিতীয় অর্ধশতরান তুলে নেন তিনি। ১৬.৪ ওভারে ১৫০ রানের গণ্ডি টপকে যায় গুজরাত। শুভমন যখন মাঠে ঝড় তুলছেন, তখন মাথা ঠান্ডা রেখে ক্রিজের  অন্য প্রান্ত ধরে রাখার চেষ্টা করেছিলেন বিজয় শঙ্কর। তবে বেশিক্ষণ টিঁকতে পারেননি তিনি। ১৮তম ওভারে কাগিসো রাবাডার বলে হরপ্রীত ব্রারের হাতে ক্যাচ তুলে বিদায় নেন। বিজয়ের অবদান ৯ বলে ৮ রান। শেষের দিকে নেমে রাহুল তেওতিয়াও চালিয়ে খেলতে থাকেন। ১৯তম ওভারে ২০ রান দেন হর্ষল পটেল। শেষ পর্যন্ত ২০ ওভারে রান তুলতে সফল হয় গুজরাত। শুভমন ৮৯ রানে (৪৮ বল) এবং রাহুল তেওতিয়া ২৩ রানে (৮ বল) অপরাজিত থাকেন।  

ICC ODI Rankings: অবসরের জল্পনার মধ্যেই বিরাট লাফ রোহিতের

পারলেন না শুভমন, অল্পের জন্য রক্ষা পেল ৫৪ বছর আগে করা গাভাসকরের রেকর্ড

গাভাসকরের ৪৬ বছরের রেকর্ড ভেঙে দিলেন শুভমন গিল

লর্ডসে চার বিশ্ব রেকর্ড ভাঙার পথে শুভমন, টপকে যেতে পারেন ব্র্যাডম্যানকেও

‘মহা রেকর্ড’ শুভমনের, তবুও ৫৮৭ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

লিডস টেস্টে চরম ভুল করলেন শুভমন গিল, নেমে আসতে পারে আইসিসির শাস্তির খাঁড়া

কোন স্ট্র্যাটেজিতে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়? গিলকে পরামর্শ সৌরভের

‘মহাযুদ্ধে’ মুখোমুখি মুম্বই-গুজরাত, হারলেই বাজবে বিদায় ঘন্টা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00