Paris Olympics 2024: ইতিহাস গড়েও শুরুতেই ছিটকে গেলেন কলকাতার অনুশ

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁকে ঘিরে পদক জয়ের আশায় অনেকই বুক বেঁধেছিলেন। প্রত্যাশার পারদও তুঙ্গে ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারলেন না কলকাতার বালিগঞ্জের ছেলে অনুশ আগরওয়াল। বুধবার প্যারিস অলিম্পিক্সে শুরুতেই থেমে গেল অনুশের ঘোড়া স্যর ক্যারামেল্লো ওল্ডের দৌড়। ব্যক্তিগত ড্রেসেজ ইভেন্টে নবম স্থানে শেষ করে বিদায় নিলেন এশিয়ান গেমসে পদকজয়ী বালিগঞ্জের ছেলেকে।

প্যারিস অলিম্পিক্সে অনুশের যোগদান নিয়ে কম জলঘোলা হয়নি। তাঁর নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অলিম্পিক্সে যাওয়ার অন্যতম দাবিদার শ্রুতি ভোরা। যদিও আদালত সেই আবেদন খারিজ করে দেয়। আদালতের রায়ের পর আর সময় নষ্ট করেননি ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশন অফ ইন্ডিয়ার কর্তারা। অনুশের নাম তাঁরা পাঠিয়ে দেন। অনুশই প্রথম যিনি ইক্যুয়েস্ট্রিয়ানে ভারতের প্রতিনিধিত্ব করলেন। এর আগে যাঁরা ইক্যুয়েস্ট্রিয়ানে অলিম্পিক্সের আসরে নেমেছিলেন, সকলেই ছিলেন ইভেন্টিং বিভাগে। এদিন ইকুয়েস্ট্রিয়ানে ব্যক্তিগত ড্রেসেজ ইভেন্টে ইতিহাস তৈরির সুযোগ ছিল কলকাতার বালিগঞ্জের ছেলের। কিন্তু হতাশ করলেন তিনি।

গ্রুপ ই-তে ছিলেন অনুশ। নিজের বিশ্বস্ত ঘোড়া স্যর ক্যারামেল্লো ওল্ডকে সঙ্গে নিয়েই দৌড়ে সামিল হয়েছিলেন। কিন্তু ওল্ড আর গোল্ড হয়ে উঠতে পারেনি। ৬৬.৪৪৪ স্কোর করেন অনুশ। স্কোরের বিচারে নবম স্থান দখল করেন তিনি। প্রতিটি গ্রুপ থেকে প্রথম দুই প্রতিযোগী ফাইনালে ওঠেন। তাই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে অনুশকে।

 

 

দুঃসংবাদ ! হরিয়ানায় মর্মান্তিক দুর্ঘটনায় দুই প্রিয়জনকে হারালেন মনু ভাকের

কংগ্রেসে যোগদানের পরেই পিটি ঊষাকে নিয়ে মন্তব্য ভিনেশের

‘আমি খুব ভাগ্যবান’, দেশে ফিরলেন ভিনেশ ফোগাট

অলিম্পিক্সে সোনা জেতায় নগদ ১০ কোটি টাকা এবং গাড়ি উপহার পেলেন আরশাদ

অলিম্পিক্সে সোনা জেতায় জামাইকে ষাঁড় উপহার দিলেন শ্বশুর, জানেন কে সেই ভাগ্যবান?

Paris Olympics 2024: ব্রাজিলের স্বপ্ন ভেঙে মেয়েদের ফুটবলে সোনা জিতল মার্কিন যুক্তরাষ্ট্র

Paris Olympics 2024: হাঙ্গেরির প্রতিযোগীকে হারিয়ে কুস্তির কোয়ার্টার ফাইনালে ভারতের রীতিকা হুডা

ফুলের মালায় বরণ অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় হকি দলকে!বিমানবন্দরে ঢাকের তালে নাচ হরমনপ্রীতদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]