Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Paris Olympics 2024: ব্রাজিলের স্বপ্ন ভেঙে মেয়েদের ফুটবলে সোনা জিতল মার্কিন যুক্তরাষ্ট্র

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের স্বপ্নভঙ্গ ব্রাজিলের। শনিবার অলিম্পিক্সে সোনা জিতে প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল ব্রাজিলের মহিলা ফুটবলারদের। কিন্তু সেই স্বপ্ন সত্যি হল না। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে হেরে গেলেন মার্তারা। ম্যাচের ৫৭ মিনিটে জয়সূচক গোলটি করেন আমেরিকার  ম্যালরি সোয়ানসন। এদিনের জয়ের ফলে ১২ বছর পর অলিম্পিক্সে সোনা জিতল মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলা ফুটবল দল। আর তিন বার অলিম্পিক্সের ফাইনালে ওঠেও রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল ব্রাজিলকে। ১৬ বছর পর ফাইনালে উঠে আমেরিকাকে হারিয়ে বদলা নিতে পারল না সেলেসাওরা।

এদিন ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে শুরু করে ব্রাজিলের মেয়েরা। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পায়নি সেলেসাওরা। ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল রাজিলের কাছে। কিন্তু সতীর্থের থ্রু পাস ধরে লুদমিলার শট আটকান মার্কিন গোলরক্ষক নায়ের।চার মিনিট পর যুক্তরাষ্ট্রের সোফিয়া স্মিথের শট ফেরান ব্রাজিল গোলরক্ষক লোরেনা। ১৬ মিনিটে জালে বল জড়িয়ে উদযাপনে মেতেছিলেন লুদমিলা, কিন্তু অফ সাইডের ফাঁদে গোল বাতিল ঘোষণা করেন রেফারি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল দুই দলই। ৫৭ মিনিটে ম্যালরি সোয়ানসনের শট ব্রাজিলের জাল কাঁপায়। ১-০ গোলে এগিয়ে যায় আমেরিকআ। পিছিয়ে পড়ার পরেই কিংবদন্তী মার্তাকে বদলি খেলোয়াড় হিসাবে মাঠে নামান ব্রাজিল কোচ।কিন্তু তিনিও পারলেন না দলকে জেতাতে। ১-০ গোলে জিতেই   ব্রাজিলের স্বপ্ন গুঁড়িয়ে অলিম্পিকস ফুটবলে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হলো যুক্তরাষ্ট্র। ২০১২ সালের পর ফের অলিম্পিক্স থেকে সোনা জিতে ঘরে ফিরছঢ়েন সোয়ানসনরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00