Paris Olympics 2024: অলিম্পিক্স ফুটবলে শেষ আটে আর্জেন্টিনা-স্পেন

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথমবার খেলতে এসে ইতিহাস গড়তে পারল না যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। শনিবার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হেরে অলিম্পিক্স ফুটবলে শেষ আটে ওঠার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আর ইউক্রেনকে হারিয়ে শেষ আটে ওঠার টিকিট জোগাড় করে নিল হাভিয়েরা মাচেরানোর শিষ্যরা। আর্জেন্টিনার পাশাপাশি শেষ আটে উঠেছে ইউরো জয়ী স্পেন, মিশর ও মরক্কো। যদিও এদিন মিশরের কাছে হার স্বীকার করতে হয়েছে স্পেনকে।

শেষ আটে ওঠার লড়াইয়ে এদিন ইউক্রেনের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। শুরু থেকেই অপেক্ষাকৃত দুর্বল ইউক্রেনকে চেপে ধরেছিল নীল-সাদা জার্সিধারীরা। একের পর এক গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু প্রথমার্ধে কাঙ্খিত গোল পায়নি বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ীরা। গোলশূন্য অবস্থাতেই শেষ হয়েছিল প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল আদায় করে নেয় সদ্য কোপা আমেরিকা জয়ীরা। ৪৭ মিনিটে থিয়াগো আলমাদা গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ক্লাদিও এচেভেরি।

আর্জেন্টিনার পাশাপাশি একই গ্রুপ থেকে শেষ আটে ওঠার ছাড়পত্র জোগাড় করে নিয়েছে মরক্কো। প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে সাড়া জাগানো দলটি এদিন ৩-০ গোলে হারিয়েছে ইরাককে। তবে আর্জেন্টিনা ও মরক্কো ছয় পয়েন্ট করে পেয়ে লিগ পর্ব শেষ করলেও মুখোমুখি সাক্ষাতে এগিয়ে থাকার সুবাদে  চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে পৌঁছেছে মরক্কো। আর রানার্স হয়ে পৌঁছেছে আর্জেন্টিনা।

অন্যদিকে শেষ ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল মিশরের কাছে ২-১ গোলে হেরে গিয়েছে ইউরো কাপ জয়ী স্পেন। প্রথমার্ধের ৪০ মিনিটে স্পেনের জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন মিশরের ইব্রাহিম আদল। দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য ঝাঁপিয়েছিল স্পেন। কিন্তু কাঙ্খিত গোল পায়নি। উল্টে ম্যাচের ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিশরের ইব্রাহিম আদল। ৯০ মিনিটে স্পেনের হয়ে গোল করে ব্যবধান কমান স্যামুয়েল ওমোরোদিওন। এদিন জয়ের ফলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকেই পরের পর্বে গেল মিসর। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে পরের পর্বে উঠেছে স্পেন।

দুঃসংবাদ ! হরিয়ানায় মর্মান্তিক দুর্ঘটনায় দুই প্রিয়জনকে হারালেন মনু ভাকের

কংগ্রেসে যোগদানের পরেই পিটি ঊষাকে নিয়ে মন্তব্য ভিনেশের

‘আমি খুব ভাগ্যবান’, দেশে ফিরলেন ভিনেশ ফোগাট

অলিম্পিক্সে সোনা জেতায় নগদ ১০ কোটি টাকা এবং গাড়ি উপহার পেলেন আরশাদ

অলিম্পিক্সে সোনা জেতায় জামাইকে ষাঁড় উপহার দিলেন শ্বশুর, জানেন কে সেই ভাগ্যবান?

Paris Olympics 2024: ব্রাজিলের স্বপ্ন ভেঙে মেয়েদের ফুটবলে সোনা জিতল মার্কিন যুক্তরাষ্ট্র

Paris Olympics 2024: হাঙ্গেরির প্রতিযোগীকে হারিয়ে কুস্তির কোয়ার্টার ফাইনালে ভারতের রীতিকা হুডা

ফুলের মালায় বরণ অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় হকি দলকে!বিমানবন্দরে ঢাকের তালে নাচ হরমনপ্রীতদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]