অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় জকোভিচের, চোট পেয়ে মাঝ পথে ম্যাচ ছাড়লেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয় অধরাই থেকে গেল সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচের। শুক্রবার (২৪ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের সেমিফাইনালে চোটের কারণে অ্যালেক্সান্ডার জেরেভের বিরুদ্ধে পুরো ম্যাচ খেলতে পারলেন না সার্বিয়ান টেনিস তারকা। প্রথম সেটের পরেই কোর্ট ছাড়তে বাধ্য হন তিনি। প্রথম সেটে ৭-৬ (৭-৫) জয়ের কারণে ফাইনালে উঠে গেলেন জার্মান টেনিস তারকা জেরেভ।

বয়সকে হার মানিয়ে কোয়ার্টার ফাইনালে বুড়ো হাড়ে ভেল্কি দেখিয়ে কার্লোস আলকারাজকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন জকোভিচ। কোয়ার্টার ফাইনালে বয়সে ১৬ বছরের ছোট স্প্যানিশ টেনিস তারকার বিরুদ্ধে যেভাবে খেলছিলেন জোকার (টেনিস মহলে এই নামেই সমধিক পরিচিত জকোভিচ)তাতে অনেকেই নিশ্চিত ছিলেন, জার্মান তারকা আলেক্সজান্ডার জেরেভকে হারিয়ে ফাইনালে ওঠা নিশ্চিত সার্বিয়ান টেনিস তারকার।

এদিন মেলবোর্নের রড লেভার এরিনায় কুঁচকির চোট অমান্য করেই খেলতে নেমেছিলেন জকোভিচ। কিন্তু প্রথম থেকেই ৩৭ বছর বয়সী টেনিস তারকার নড়াচড়া দেখে স্পষ্ট বোঝা গিয়েছিল, সম্পূর্ণ সুস্থ নন তিনি। তবুও প্রথম সেটে দাঁতে-দাঁত চেপেই লড়লেন প্রতিপক্ষের বিরুদ্ধে। ১ ঘন্টা ২১ মিনিট ধরে চলেছিল প্রথম সেট। যদিও দুর্দান্ত লড়াই করেও জেরেভের কাছে হার মানতে হয়েছিল জকোভিচকে। প্রথম সেট হারার পরে সবাইকে বিস্মিত করে ম্যাচ ছেড়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন সার্বিয়ান টেনিস তারকা। কিন্তু তাঁর ওই সিদ্ধান্তে খানিকটা অবাক হয়ে যান জেভেরভও। ২৫ তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন ভেঙে খানখান হওয়ার পরে যখন ব্যাগ গুছিয়ে রড লেভার এরিনা ছাড়ছিলেন জকোভিচ, তখন বেশ কয়েকজন দর্শক তাঁকে লক্ষ্য করে ব্যঙ্গাত্মক টিপনো ছুড়ে দেন। কিংবদন্তি টেনিস তারকার প্রতি দর্শকদের এমন আচরণের বিরোধিতা করেন খোদ আলেক্সজান্ডার জেরেভ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেও কোর্টে দাঁড়িয়ে জকোভিচকে সম্মান জানাতে ভোলেননি।

 

জেরেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নয়া রাজা সিনার

হ্যাটট্রিক হল না সাবালেঙ্কার, অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি কিজ

Australian Open: শিরোপা জয়ের হ্যাটট্রিকের সামনে আরিয়ানা সাবালেঙ্কা

Australian Open থেকে বিদায় শিয়নটেকের, ফাইনালে মুখোমুখি সাবালেঙ্কা- কিজ

বুড়ো হাড়ে ভেল্কি, আলকারাজকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে জকোভিচ

অঘটন অস্ট্রেলিয়ান ওপেনে, সিনারের বুলেট গতির সার্ভে ভাঙল নেটের ধাতব পাত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]