চ্যাম্পিয়ন্স ট্রফিতে জার্সি-বিতর্ক! রোহিতদের জামায় থাকবে না আয়োজক পাকিস্তানের নাম!

Share:

নিজস্ব প্রতিনিধি : হাতে বেশি সময় নেই। এরপরেই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে ৮ দলের এই টুর্নামেন্ট।১৯৯৬ সালের পর আবারও পাকিস্তান তৈরি হচ্ছে আইসিসি ইভেন্ট আয়োজনে।বেশ জলঘোলা করেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করছে পাকিস্তান। এমন আবহে ফের নতুন করে শুরু হয়েছে জার্সি বিতর্ক। পিসিবি এক কর্তা জানিয়েছেন, ভারতীয় দলের জার্সিতে তাদের দেশের নাম রাখা হবে না। তা নিয়ে শুরু শোরগোল।

এমন খবরে ক্ষিপ্ত হয়ে উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)।তাদের দাবি, খেলার মধ্যে অযথা রাজনীতি করছে বিসিসিআই। বিষয়টি নিয়ে আইসিসির দ্বারস্থ হতে পারে তারা।

নিয়ম অনুযায়ী, আইসিসি-র প্রতিযোগিতায় আয়োজক দেশের নাম সব দেশের জার্সিতে থাকবে। সাধারণত জার্সির বাঁদিকে প্রতিযোগিতার লোগো এবং আয়োজক দেশের নাম থাকে। কিন্তু ভারতীয় দল জার্সিতে পাকিস্তানের নাম রাখতে রাজি নয় বলে শোনা গিয়েছে।যদিও এই বিষয়ে বোর্ডের তরফে এখনও কিছু জানানো হয় নি।

এই নিয়ে পাকিস্তানের ওই কর্তা জানান, ‘বিসিসিআই ক্রিকেটে মধ্যে রাজনীতি টেনে আনছে জোর করে। এটা ঠিক নয়। ওরা পাকিস্তানে আসতে চায়নি। অধিনায়ককেও ছবি তোলার জন্য পাঠাতে রাজি নয়। এখন শুনছি, জার্সিতে পাকিস্তানের নামও রাখতে চাইছে না। আশা করব আইসিসি এমনটা হতে দেবে না। যদি এমন হয় তবে আইসিসির দ্বারস্থ হবেন তারা।’

প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের, প্রথম পর্বে সুবিধা পাচ্ছেন কারা ?

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ভারতের অন‍্যতম সেরা ব্যাটার চেতেশ্বর পুজারার

নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে বাড়ল অজিত আগরকরের চুক্তির মেয়াদ

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

‘এত সহজেই ভুলে গেলেন..’, BCCI-কে খোঁচা পহেলগাঁওয়ে নিহত শুভমের স্ত্রীর

ছিটকে যাওয়া পন্থের জায়গায় সুযোগ পাওয়া বিশ্বরেকর্ডধারী ক্রিকেটারকে চেনেন?

পাকিস্তানের কূটচালে ধরাশায়ী BCCI, ঢাকায় ACC-র বৈঠকে যোগ দিচ্ছেন রাজীব শুক্লা!

ওল্ড ট্র্যাফোর্ডে মাঠে নামার আগেই ভারতীয় শিবিরে দুঃসংবাদ, চোট পেলেন তরুণ পেসার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]