নিজস্ব প্রতিনিধিঃ প্যারিস অলিম্পিক্সের শুরুতেই চাপে পড়ল নাইজেরিয়া। অ্যান্টি-ডোপিং নিয়ম লঙ্ঘন করার অপরাধে এবার অলিম্পিক্স থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হল নাইজেরিয়ান বক্সার সিনথিয়া ওগুনসেমিলোরকে। কারণ, ডোপিং পরীক্ষায় তাঁর শরীরে মিলেছে নিষিদ্ধ ফিউরোসেমাইড। এটিকে ওয়ার্ল্ড অ্যান্টি–ডোপিং এজেন্সি ‘diuretics and masking agents’ –এর অধীনে শ্রেণিবদ্ধ করেছে। ইতিমধ্যেই ২২ বছর বয়সী এই বক্সারকে তা জানান হয়েছে।
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের একদিন আগে বৃহস্পতিবার ডোপিং পরীক্ষা হয়েছিল। শনিবার ওয়ার্ল্ড অ্যান্টি–ডোপিং এজেন্সির তরফে সামনে আসে রিপোর্ট । আর তখনই জানা যায় নাইজেরিয়ান বক্সারের শরীরে রয়েছে ফিউরোসেমাইড। এই প্রসঙ্গে সংস্থার তরফে জানান হয়েছে, ‘অ্যাথলিটকে বিষয়টি নিয়ে অবহিত করা হয়েছে। তবে তা সমাধান না হওয়া পর্যন্ত তিনি সাময়িক বরখাস্ত থাকবেন ।‘ তবে এই নিয়ে বক্সারের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, সোমবার অলিম্পিকে অভিষেক হওয়ার কথা ছিল ২২ বছর বয়সী সিনথিয়া ওগুনসেমিলোরের। তারআগেই তাঁকে নিষিদ্ধ করা হয়। শুধু নাইজেরিয়ান বক্সার নয়, নিষিদ্ধ হয়েছেন আরও দুই অ্যাথলিটক। ITA তরফে শুক্রবার ঘোষণা করেছে যে ইরাকি জুডোকা সাজ্জাদ সেহেন এবং ডোমিনিকান ভলিবল খেলোয়াড় লিসভেল ইভ মেজিয়াকে বরাখাস্ত করা হয়েছে। কারণ, তাদের শরীরে মিলেছে অ্যানাবলিক স্টেরয়েড ।