Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মিরপুরের পিচকে ‘ডিমেরিট পয়েন্ট’ দিল আইসিসি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: লজ্জার আর শেষ নেই। বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ভরাডুবি ঘটেছে। সম্প্রতি ‘হোম ভেন্যু’ হিসেবে পরিচিত মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের কাছে লজ্জার হার স্বীকার করতে হয়েছে নাজমুল হোসেন শান্ত আর তাইজুল ইসলামদের। আর এবার মিরপুরের সেই পিচকেই ‘অসন্তোষজনক’ আখ্যা দিয়ে ‘ডিমেরিট পয়েন্ট’ দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।

মঙ্গলবার এক বিবৃতিতে আইসিসির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মিরপুরে যে পিচ তৈরি করা হয়েছিল তা সন্তোষজনক নয়। তাই এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। এই ডিমেরিট পয়েন্ট থাকবে পাঁচ বছরের জন্য। পাঁচ বছরের মধ্যে ৬টি ডিমেরিট পয়েন্ট পেলে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে নিষেধাজ্ঞা চাপবে মিরপুরের উপরে। আইসিসির সিদ্ধান্তে চরম চাপে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

উল্লেখ্য, সম্প্রতি মিরপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে নেমেছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৭২ রান সংগ্রহ করেছিল টাইগাররা। জবাবে ১৮০ রানে গুটিয়ে যায় কিউইরা। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১৩৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে কিউইরা। গোটা ম্যাচে মোট ৩৬টি উইকেটের পতন ঘটেছিল। তার মধ্যে ৩০টিই পেয়েছিলেন স্পিনাররা।  খেলা শেষে পিচ নিয়ে দুই দলের অধিনায়ক এবং আম্পায়ারদের সঙ্গে কথা বলেন ম্যাচ রেফারি ডেভিড বুন। তার পরেই আইসিসির কাছে এক রিপোর্ট পাঠান। ওই রিপোর্টেই মিরপুরের পিচ নিয়ে অসন্তোষ ব্যাক্ত করেন প্রাক্তন অজি ক্রিকেটার।

রবিবারের ফাইনালে ‘পয়া’ আম্পায়ার, মুখে হাসি ফুটবে রোহিত ব্রিগেডের

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণার জন্য ICC-র কাছে সময় চাইল BCCI

ICC:  টেস্ট ক্রিকেট বাঁচাতে নয়া উদ্যোগ, আর্থিক তহবিল গঠনের পরিকল্পনা আইসিসির

কেপটাউনের পিচকে ‘অসন্তোষজনক’ রেটিং আইসিসির

আন্তর্জাতিক ক্রিকেটের ময়দানে পা রাখলেন রূপান্তরিত নারী

আইসিসির প্রতিযোগিতায় ছেলে এবং মেয়েদের দল সমান টাকা পাবে

আইসিসি’র রোষে ভারত! ইন্দোরের পিচ কত নম্বর পেল জানেন?

T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ানরা পাবে ১৩ কোটি টাকা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00