Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আইসিসির প্রতিযোগিতায় ছেলে এবং মেয়েদের দল সমান টাকা পাবে

Share:

নিজস্ব প্রতিনিধি: বৈষম্যের অবসান ঘটিয়ে নতুন যুগের সূচনা। আইসিসির অনুমোদিত প্রতিযোগিতাগুলিতে এখন থেকে ছেলেদের সমানই পুরস্কার অর্থ বা প্রাইজ মানি পাবে মেয়েরা। শুধু চ্যাম্পিয়ন দলই নয়, রানার্স এবং তৃতীয় ও চতুর্থ স্থানে শেষ করা দলগুলিও সমান টাকা পাবে।  দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির বার্ষিক সম্মেলনে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসির সিদ্ধান্ত ঘোষণার পরেই খুশির হাওয়া মহিলা ক্রিকেট মহলে।

আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘২০৩০ সালের মধ্যেই ছেলেদের সঙ্গে মেয়েদের পুরস্কার মূল্যের বৈষম্য কমানোর বিষয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি পূরণ করা ২০২০ এবং ২০২৩ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ীরা ১০ লক্ষ এবং রানার্স দল ৫ লক্ষ ডলার পেয়েছিল। যা ছিল ২০১৮ সালের পুরস্কারমূল্যের পাঁচ গুণ বেশি। ২০১৭ সালে যেখানে একদিনের বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দল পুরস্কারমূল্য হিসেবে ২০ লক্ষ ডলার পেয়েছিল, সেখানে ২০২২ সালে মেয়েদের একদিনের বিশ্বকাপজয়ী দল পুরস্কারমূল্য বাবদ পেয়েছিল ৩৫ লক্ষ ডলার। অর্থা‍ৎ দ্বিগুণের কাছাকাছি।’

আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, ‘২০১৭ সাল থেকেই প্রতি বছর মহিলাদের প্রতিযোগিতার পুরস্কারমূল্য বাড়ানো হচ্ছিল। এবার আমরা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে আইসিসির সব প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের সম পরিমাণ পুরস্কারমূল্য দিতে চলেছি।’ আইসিসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ। এদিন রাতে তিনি টুইটে লিখেছেন, ‘নতুন ভোরের শুরু। এই যুগে ছেলে এবং মেয়েরা সমান। আইসিসির এই সিদ্ধান্ত সেই দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।’

রবিবারের ফাইনালে ‘পয়া’ আম্পায়ার, মুখে হাসি ফুটবে রোহিত ব্রিগেডের

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণার জন্য ICC-র কাছে সময় চাইল BCCI

ICC:  টেস্ট ক্রিকেট বাঁচাতে নয়া উদ্যোগ, আর্থিক তহবিল গঠনের পরিকল্পনা আইসিসির

কেপটাউনের পিচকে ‘অসন্তোষজনক’ রেটিং আইসিসির

মিরপুরের পিচকে ‘ডিমেরিট পয়েন্ট’ দিল আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেটের ময়দানে পা রাখলেন রূপান্তরিত নারী

আইসিসি’র রোষে ভারত! ইন্দোরের পিচ কত নম্বর পেল জানেন?

T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ানরা পাবে ১৩ কোটি টাকা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00