পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখে সুপার কাপ জয় এসি মিলানের

Share:

নিজস্ব প্রতিনিধি : দুই গোলে পিছিয়ে পড়ার পর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল এসি মিলান। নাটকীয় জয়ে ইতালিয়ান সুপার কাপ জিতল তারা। সৌদি আরবের রিয়াদে আল-আওয়াল স্টেডিয়ামে সোমবার রাতের ফাইনালে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারাল এসি মিলান।

প্রথম দল হিসেবে টানা চারবার এই প্রতিযোগিতার শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়েও পারল না ইন্টার। ২০১৬ সালের পর প্রথম ও সব মিলিয়ে ইন্টারের সমান আটবার এই শিরোপা জিতল এসি মিলান। সর্বোচ্চ ৯ বার জয়ের রেকর্ড ইউভেন্তুসের।

গতকাল রাতে এসি মিলানের বিপক্ষে ‘মিলান ডার্বি’র ফাইনালেও ফেবারিট ছিল তারা। ম্যাচের ৫১ মিনিট পর্যন্ত সে শক্তির তারতম্য মেনেই এগোচ্ছিল খেলা। রিয়াদের আল আওয়াল স্টেডিয়ামে লাওতারো মার্টিনেজ ও মেহদি তারেমির গোলে এসি মিলান পিছিয়ে যায় ২-০ ব্যবধানে। ইন্টারের টানা চতুর্থ সুপার কাপে শিরোপা জয় তখন সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছিল। কিন্তু এরপরই যেন বদলাতে শুরু করল দৃশ্যপট। ৫২ মিনিটে থিও এর্নান্দেজ এক গোল শোধ করেন মিলানের হয়ে। এরপরও ম্যাচ ইন্টারের হাতেই ছিল। কিন্তু ৮০ মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিকের গোল করতেই যেন মনোবল ভেঙে পড়ে ইন্টারের।

অন্যদিকে ক্রমশ আত্মবিশ্বাস ফিরে আসে মিলানের। এরপর যোগ করা সময়ে ট্যামি আব্রাহামের গোলে নিশ্চিত হয় ৮ বছর পর মিলানের সুপারকোপা জয়। অন্য দিকে দুই গোলে এগিয়ে গিয়েও হতাশার এই হারে ইন্টারের জেতা হলো না সুপারকোপার টানা চতুর্থ শিরোপা। 

ফের ব্রাজিলিয়ান জাদু, বিদায় ইন্টার মিলানের

উল্লাসের বলি কিশোর, কোমায় পুলিশ, প্যারিসে গ্রেফতার বেড়ে ৫৫৯

জ্বলছে প্যারিস, পিএসজি সমর্থকদের বিজয় মিছিলে গাড়ি হামলা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

ইন্টার মিলানকে টেক্কা দিয়ে চতুর্থবার সিরি আ লিগ জয় নাপোলির

বার্সার স্বপ্ন চুরমার করে চ্যম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলান

ঘরের মাঠে হল না জয়,  চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে ড্র ম্যানচেস্টার সিটির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]