নিজস্ব প্রতিনিধি: মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার (৩১ মে) রাতে তিনবারের ইউরোপ চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে গোলবন্যায় (৫-০) ভাসিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল লুইস এনরিকের দল। কিন্তু সেই জয়ের আনন্দ দু পক্ষের মধ্যে কার্যত পরিণত হল দাঙ্গায়।
প্যারিস সেন্ট-জার্মেইনের জয়ের রাত হিসেবে যা শুরু হয়েছিল তা অস্থির হয়ে ওঠে হাজার হাজার সমর্থকের নগ্ন উল্লাসে। প্যারিসের রাস্তায় নেমে ইন্টার মিলানের বিরুদ্ধে সেন্ট সমর্থকেরা ক্লাবের ৫-০ গোলের জয় উদযাপন করেন। উদযাপন দ্রুত পরিণত হয় বিশৃঙ্খলায়। শুরু হয় হাতাহাতি। হিংসা ছড়িয়ে পড়তেই কমপক্ষে ৮১ জনকে গ্রেফতার করা হয়। দুই দলের সমর্থকদের মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছিল তা বাধ্য করে পুলিশকে কড়া পদক্ষেপ করতে।
রাত বাড়ার সাথে সাথে প্যারিস জুড়ে আগুন লাগে। সেখানকার বেশ কিছু স্থানে বিশৃঙ্খলা দেখা দেয়। একের পর এক সাইকেল, গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে। চারদিকে ভাঙচূড় মারামারি চলে। দুই দলের সমর্থকদের জার্সি দেখে তাঁদের গ্রেফতার করে পুলিশ।
প্যারিস পুলিশ পরে নিশ্চিত করেছে যে ২৮০ জনেরও বেশি সমর্থককে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিশৃঙ্খলা এবং অবৈধভাবে আতশবাজি রাখার অভিযোগ রয়েছে। পিএসজির হোম গ্রাউন্ডের কাছে এবং রাজধানীর কেন্দ্রস্থলে গোলযোগের ঘটনা ঘটে। সেখানে বিশাল পাবলিক স্ক্রিনে ম্যাচ দেখার জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল।
Incidents aux abords du Parc des Princes, une voiture est incendiée lors des célébrations de la victoire du #ParisSaintGermain en finale de la Ligue des Champions face à l’Inter Milan. #PSGINT pic.twitter.com/7OKoMt7Xim
— CLPRESS / Agence de presse (@CLPRESSFR) May 31, 2025
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গ্রেনোবলে রাস্তায় উল্লাসরত পিএসজি সমর্থকদের একটি দলের উপর একটি গাড়ি ধাক্কা দেয়। এতে একই পরিবারের চারজন সদস্য আহত হয়। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। চালক পুলিশের কাছে আত্মসমর্পণ করার পর তাকে হেফাজতে নেওয়া হয়।
🚨🚓¡Vuelven las cargas policiales a París! En los Campos Elíseos, epicentro de la celebración de la afición del PSG, la policía ha tenido que cargar contra algunos violentos pic.twitter.com/x1M9pwfMQx
— MARCA (@marca) May 31, 2025
বিশৃঙ্খলা সত্ত্বেও, রবিবারের মহারণের জন্য প্যারিস প্রস্তুতি নিচ্ছে। শনিবার ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্যারিস সেন্ট-জার্মেই তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে । ১৯৫৬ সালের প্রতিযোগিতার ফাইনালে এটিই ছিল সবচেয়ে বড় ব্যবধানে জয় ।
শনিবার জোড়া গোল করে জয়ের নায়ক হয়েছেন ১৯ বছরের দিজিরি দুয়ে। ন্যূনতম প্রতিরোধটুকু গড়তে পারেনি ইন্টার মিলান। তারুণ্যের উদ্যমের কাছে পরাজিত হয়েছে অভিজ্ঞতা।