স্বস্তির খবর, হাসপাতাল থেকে সাজঘরে ‘কাম ব্যাক’ বুমরার

Share:

নিজস্ব প্রতিনিধি : ম্যাচের দ্বিতীয় সেশনের শুরুতেই এক ওভার করে মাঠ ছেড়েছিলেন বুমরাহ। এরপর তিনি স্টেডিয়াম ছেড়ে একজন সাপোর্ট স্টাফের সঙ্গে গাড়ি করে বেরিয়ে যান। এই নিয়ে উদ্বেগ বেড়েছিল ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে। পরে জানা গেল চোট পাওয়ায় স্ক্যান করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বুমরাহকে। তবে এবার স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে। আপাতত সুস্থ আছেন বুমরাহ। চা বিরতির পর ভারতের সাজঘরে দেখা গেল সিডনি টেস্টে ভারতীয় দলের অধিনায়ককে।

আপাতত স্ক্যান করা হয়েছে বুমরাহর। চোট কতটা গুরুতর তা স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে। এখনও কিছু সময় অপেক্ষা করতে হবে ভক্তদের। আপাতত তাঁকে সাজঘরে দেখে স্বস্তির নি:শ্বাস ফেলল ভক্তরা।

অবশ্য এই নিয়ে এখনও পর্যন্ত ভারতীয় শিবিরের পক্ষ থেকে কিছু বলা হয় নি। হাসপাতালে যাওয়ার সময় সাজঘরের সিঁড়ি দিয়ে স্বাভাবিক ভাবেই নামতে দেখা গিয়েছে বুমরাহকে। নিজেই হেঁটে গিয়ে গাড়িতে ওঠেন। অনেকেই মনে করছেন সম্ভবত গুরুতর কোনও সমস্যা হয়েছে তাঁর। না হলে খেলার মাঝখানে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে কেন ? অবশ্য এই প্রশ্নের এখনও উত্তর পাওয়া যায় নি। তাঁর অনুপস্থিতে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল বিরাটের উপর।

ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ‘মরণ-বাঁচন’ টেস্টে খেলছেন না বুমরা

কপিল দেবের রেকর্ড ভেঙে দিলেন বুমরা, কী নজির গড়লেন ভারতের স্পিডস্টার?

লর্ডসে বুমরার পাঞ্জা, ৩৮৭ রানে শেষ ইংল্যান্ডের প্রথম ইনিংস

আগুন ঝরিয়ে ৫ উইকেট বুমরার, ৪৬৫ রানে শেষ ইংল্যান্ডের প্রথম ইনিংস

সরে দাঁড়ালেন বুমরাহ, টেস্ট দলের অধিনায়কের দৌড়ে কারা জানেন?

অপেক্ষার অবসান, চোট কাটিয়ে মুম্বই শিবিরে যোগ বুমরাহর

মাঠে নামছেন যশপ্রীত বুমরাহ? নতুন ভিডিও ঘিরে আশায় মুম্বইয়ের ভক্তরা

কিং কোহলিকে’ইগনোর’রিঙ্কুর!ইডেনের মঞ্চে দানা বাঁধল নয়া বিতর্ক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]