নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: জস বাটলারের চওড়া ব্যাটে দিল্লি ক্যাপিটালসে হারিয়ে জয় ছিনিয়ে নিল গুজরাত টাইটান্স। শনিবার (১৯ এপ্রিল) আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ২০৩ রান তুলেছিল অক্ষর পটেলরা। জবাবে ব্যাট করতে নেমে চার বল বাকি থাকতেই হাতে সাত উইকেট নিয়ে জয় হাসিল করেন শুভমন গিলরা।
টসে জিতে এদিন প্রথমে দিল্লিকে ব্যাট করতে পাঠান গুজরাত অধিনায়ক শুভমন গিল। প্রথম সারির ছয় ব্যাটারের দৌলতে বড় ইনিংস দাঁড় করায় দিল্লি ক্যাপিটালস। অভিষেক পোড়েল (১৮), করুণ নায়ার (৩১), লোকেশ রাহুল (২৮), অক্ষর পটেল (৩৯) ত্রিস্তান স্টাবস (৩১) ও আশুতোষ শর্মা (৩৭) মোটামুটি রান পান। তবে প্রত্যেকের স্ট্রাইকের রেট ভাল হওয়ায় ২০০ রানের গণ্ডি পেরোতে সমস্যা হয়নি দিল্লির। গুজরাতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা চার ওভারে ৪১ রান খরচ করে চার উইকেট নন।
জয়ের জন্য ২০৪ রানর লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভাল হয়নি গুজরাতের। দ্বিতীয় ওভারেই শূন্য রান সাজঘরে ফেরেন অধিনায়ক শুভমন গিল। এর পরে সাই সুদর্শন ও জস বাটলার জুটি বেঁধে সেই চাপ কাটান। ৩৬ বল করে ফিরে যান সুদর্শন। যদিও তাতে সমস্যায় পড়তে হয়নি গুজরাত। তৃতীয় উইকেটে বাটলার ও শেরফানে রাদারফোর্ড পাল্টা আক্রমণের পথে হেঁটে দিল্লির বোলারদের লাইন-লেংথ ভুলিয়ে দেন। দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যাওয়ার মুখে ফিরে যান রাদারফোর্ড (৪৩)। শেষ বলে জয়ের জন্য ১০ রান দরকার ছিল গুজরাতের। মিচেল স্টার্কের প্রথম বলে ছয় ও পরের বলে চচার হাঁকিয়ে জয় এনে দেন রাহুল তেওয়াতিয়া। তিনি বলে ১১ রানে অপরাজিত থাকেন। অন্যপ্রান্তে বাটলার ৫৪ বলে ৯৭ রানে অপরাজিত থেকে যান।