Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইডেনে সুনীল ঝড়, রাজস্থানকে ২২৪ রানের লক্ষ্য দিল কলকাতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডেন গার্ডেন্সে ব্যাট হাতে ফের তাণ্ডব চালালেন সুনীল নারাইন। তাঁর ঝড়ে ছন্নছাড়া হয়ে গেল রাজস্থানের বোলারদের আক্রমণ। খুনে মেজাজে নিজের শতরান পূর্ণ করার পাশাপাশি দলকেও রানের পাহাড়ে চড়ালেন। ক্যারিবীয় অলরাউন্ডারের তাণ্ডবের সুবাদে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২২৩ রান তুলল কলকাতা নাইট রাইডার্স। জিততে রাজস্থান রয়্যালসের চাই ২২৪ রান।

মঙ্গলবার রাতে ইডেন গার্ডেন্সে টসে জিতে প্রথমে কলকাতাকে ব্যাট করতে পাঠান রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। ইনিংসের শুরুতেই প্রাণ ফিরে পান আগের ম্যাচে ঝড় তোলা ফিল সল্ট। ট্রেন্ট বোল্টের দ্বিতীয় বলে ইংলিশ ব্যাটারের সহজ ক্যাচ ফস্কান রিয়ান পরাগ। যদিও প্রাণ ফিরে পেলেও বেশিক্ষণ টিঁকতে পারেননি সল্ট। চতুর্থ ওভারে নিজের বলে বাঁ দিকে ঝাঁপিয়ে দুরন্ত ক্যাচ নিয়ে সল্টকে (১০) ফেরান আবেশ খান। ২১ রানে কলকাতার প্রথম উইকেটের পতন হয়। এর পরে জুটি বেঁধে রাজস্থানের বোলারদের শাসন করতে থাকেন সুনীল নারাইন ও অঙ্গকৃশ রঘুবংশী। প্রথম পওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে ৫৬ রান তোলে নাইটরা। রবিচন্দ্রন অশ্বিনের বলে ছক্কা মেরে নিজের অর্ধশতরান পূরণ করেন নারাইন। আর অর্ধশতরান পূর্ণ করতে নিয়েছেন মাত্র ২৯ বল। ১০ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় কলকাতা। ১১তম ওভারে কুলদীপ সেনের বলে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যান অঙ্গকৃশ। ১৮ বলে ৩০ রান করেছেন তিনি।

চার নম্বরে নেমে ঘরের মাঠে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। মাত্র ১১ রান করে যুজবেন্দ্র চহালের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। একের পর এক সতীর্থকে সাজঘরে ফিরতে দেখেও তাণ্ডব চালানো বন্ধ করেননি সুনীল। মাত্র ৪৯ বলে ১২টি চার ও ছয়টি ছক্কার সাহায্যে আইপিএলে নিজের প্রথম শতরান তুলে নেন। কেকেআরের তৃতীয় ব্যাটার হিসাবে শতরান করার রেকর্ড গড়েন। এদিন বড় রান করতে পারেননি আন্দ্রে রাসেলও। ১৩ রান করে আবেশ খানের বলে আউট হন তিনি। ১৮তম ওভারে বল করতে এসে বিধ্বংসী সুনীলকে থামান ট্রেন্ট বোল্ট। ৫৫ বলে ১০৯ রান করে সাজঘরে ফেরেন ক্যারিবীয় অলরাউন্ডার। শেষ ওভারে দুরন্ত বোলিং করেন কুলদীপ সেন। দ্বিতীয় বলে সাজঘরে ফেরান বেঙ্কটেশ আইয়ারকে (৮)। শেষ পর্যন্ত ছয় উইকেট হারিয়ে রান তুলতে সফল হয় কলকাতা। রিঙ্কু সিং ৯ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। রাজস্থানের পক্ষে আবেশ খান ৩৭ রানে ২ উইকেট নিয়েছেন। আর কুলদীপ সেন ৪৬ রান খরচ করে ২ উইকেট পেয়েছেন।

হায়দরাবাদের কাছে ১১০ রানে হেরে অভিযান শেষ রাহানেদের

রিয়ানের লড়াই ব্যর্থ, রাজস্থানকে ১ রানে হারিয়ে রুদ্ধশ্বাস জয় কলকাতার

ইডেনে পুরনো মেজাজে রাসেল, রাজস্থানকে ২০৭ রানের লক্ষ্য দিল কেকেআর

শেষ ৩ বলে ৩ উইকেট খুঁইয়ে ২০৪ রানে থামল কলকাতা

“বাকি ম্যাচ জিততে চাইলে…” KKR–এর ওপেনিং জট কাটাতে দাওয়াই সুরেশ রায়নার

কেকেআরের লজ্জাজনক হারের দিনেই রেকর্ড সুনীল নারাইনের

সুনীল-বরুণের ঘূর্ণির ফাঁদে আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন স্কোর চেন্নাইয়ের

রঘুবংশী-বেঙ্কটেশের চওড়া ব্যাটে হায়দরাবাদকে ২০১ রানের লক্ষ্য দিল কলকাতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00