নিজস্ব প্রতিনিধি : বিরাট কোহলি, রোহিত শর্মার পর এবার টি ২০ ক্রিকেট থেকে অবসর নিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। শনিবার ফাইনাল ম্যাচের পর অবসরের কথা জানিয়ে দিয়েছিলেন বিরাট ও রোহিত। এবার ভারতীয় দলের এই অলরাউন্ডারও টি ২০ ক্রিকেট থেকে অবসর নিলেন।
রবিবার ইনস্টাগ্রামে পোস্ট করে অবসরের কথা জানিয়ে দিলেন রবীন্দ্র জাদেজা। ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি জানিয়েছেন, ‘আন্তর্জাতিক টি ২০ ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ঘোড়া যেমন মাথ উঁচু করে চলে, তেমনি আমিও দেশের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এখনও একদিনের ক্রিকেট ও টেস্টে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমার স্বপ্ন ছিল, টি ২০ বিশ্বকাপ জেতা। সেই স্বপ্ন সত্যি হয়েছে।‘ গত শনিবার বিশ্বকাপ জেতার পর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে টি ২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা প্রথমে জানিয়েছিলেন বিরাট কোহলি। কোহলির পর অবসরের কথা জানান অধিনায়ক রোহিত শর্মাও। এরপর ইনস্টাগ্রামে নিজের অবসরের কথা ঘোষণা করলেন জাদেজা।
উল্লেখ্য, এবারের টি ২০ ক্রিকেট বিশ্বকাপে ব্যাটে, বলে তেমন সাফল্য পায়নি রবীন্দ্র জাদেজা। বিশ্বকাপ চলাকালীন জাদেজার পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠেছে। এবার বিশ্বকাপ শেষের পর এবার নিজেই টি ২০ ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন। উল্লেখ্য, ভারতের হয়ে ৭৪টি টি ২০ ম্যাচ খেলেথেন জাদেজা। সেইসঙ্গে করেছে ৫১৫ রান। পাশাপাশি টি ২০-তে ৫৪টি উইকেট নিয়েছেন ভারতের এই অলরাউন্ডার।