ফের ব্যাটিং বিপর্যয়, ১৫৬ রানেই থামল টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: ওয়াশিংটন সুন্দরের আগুন ঝরা বোলিংয়ে ২৫৯ রানেই গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। কিন্তু শুক্রবার সকালে দ্বিতীয় দিনে ভারতের ব্যাটাররা ব্যাট হাতে চরম ব্যর্থ হলেন। কিউই বোলারদের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করলেন বিরাট কোহলি-সরফরাজ খানরা। ফলস্বরূপ ১৫৬ রানেই গুটিয়ে গেল টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে ১৯.৩ ওভার বল করে ৫৩ রানে ৭ উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার।

গতকাল বৃহস্পতিবার (২৪ আক্টোবর) থেকেই পুণের পিচে বল ঘুরতে শুরু করেছিল। ফলে ব্যাটাররা বল খেলতে গিয়ে কার্যত নাকানিচোবানি খেতে হচ্ছিল। এদিন সকাল থেকে একই দৃশ্য নজরে পড়েছে।তিন নম্বরে নামা শুভমন বেশিক্ষণ থিতু হতে পারেননি। মিচেল স্যান্টনারের বলে ব্যক্তিগত ৩০ রানে আউট হলেন তিনি। যাকে ঘিরে ভারতের সমর্থকদের বিশাল আশা ছিল সেই বিরাট কোহলি মাত্র ১ রান করে আউট হন। স্যান্টনারের ফুলটস বল আড়াআড়ি খেলতে গিয়ে উইকেট দিলেন বিরাট। ভাল খেলতে থাকা যশস্বী জয়সোয়ালও নিজের উইকেট বিসর্জন দেন। গ্লেন ফিলিপ্সের বলে স্লিপে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দিয়ে ৩০ রান করে সাজঘরে ফেরেন তিনি। ৭০ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া।

প্রথম টেস্টে ৯৯ রানের মাথায় দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে ফিরেছিলেন ঋষভ পন্থ। এদিন তিনিও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। গ্লেন ফিলিপ্সের বলের লাইন বুঝতে না পেরে আড়াআড়িভাবে খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ঋষভ করেন ১৮ রান। খানিকবাদে স্যান্টনারের বলে ক্যাচ তুলে সাজঘরের পথ ধরেন সরফরাজ খান। প্রথম টেস্টে শতরান করা তরুণ ব্যাটারের অবদান মাত্র ১১। রবিচন্দ্রন অশ্বিন ফেরেন ১১ রান করে। মধ্যাহ্নভোজনের আগেই সাত উইকেট খোয়ায় টিম ইন্ডিয়া।

মধ্যাহ্ন ভোজনের বিরতির পরে একা কুম্ভ হয়ে খানিকটা লড়াই করার চেষ্টা চালিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। মারমুখী মেজাজে ব্যাট করে কিউই বোলারদের আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করেছিলেন। তবে তিনিও মিচেল স্যান্টনারের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ব্যক্তিগত ৩৮ রানে সাজঘরে ফেরেন। ১০ নম্বরে নামা আকাশদীপ (৬) ফেরান স্যান্টনার। যশপ্রীত বুমরাকে (০) লেগ বিফোরের ফাঁদে ফেলে ভারতকে ১৫৬ রানে থামিয়ে দেন মিচেল স্যান্টনার। অর্থা‍ৎ প্রথম ইনিংসে কিউইদের তুলনায় ১০৩ রানে পিছিয়ে রোহিত বাহিনী।

দিল্লিকে গুঁড়িয়ে দিয়ে শেষ চারে পৌঁছে গেল মুম্বই

দুবাইয়ে আজ ভারত-নিউজিল্যান্ড ‘মহারণ’, পরিসংখ্যানে এগিয়ে কারা?

সর্বাধিক উইকেট শিকারি হওয়ার দৌড়ে শামি ছাড়া আর কারা, জানেন?

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে রোহিতদের মুখোমুখি কিউইরা

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিউজিল্যান্ড অধিনায়কের

নতুন অধিনায়ক পেল নিউজল্যান্ড,দায়িত্ব পেলেন কে ?

ভারতের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জিতে ইতিহাস নিউজিল্যান্ডের

২৫৫ রানে থামল কিউইরা, জিততে রোহিতদের চাই ৩৫৯ রান

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]