২৫৫ রানে থামল কিউইরা, জিততে রোহিতদের চাই ৩৫৯ রান

Share:

 নিজস্ব প্রতিনিধি, পুণে: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শুরুতেই বল হাতে ভেল্কি দেখালেন রবীন্দ্র জাদেজা। আর তাঁর ভেল্কিতেই বড় রানের ইনিংস গড়তে পারলেন না কিউইরা। মাত্র ২৫৫ রানেই থেমে গেল টম ল্যাথামদের দ্বিতীয় ইনিংস। ফলে জিততে ভারতের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৫৯ রান।

শুক্রবার দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট খুঁইয়ে ১৯৮ রান সংগ্রহ করেছিল নিউজিল্যান্ড। ক্রিজে ছিলেন টম ব্লান্ডেল (৩০) ও গ্লেন ফিলিপ্স (৯)। শনিবার সকালে ওই জুটি ভাঙতে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনকে দিয়ে আক্রমণ শানান ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম দিকে দুই বোলারকে ভালভাবেই সামলেছিলেন দুই কিউই ব্যাটার। কিন্তু আচমকাই রবীন্দ্র জাদেজার বল বুঝতে না পেরে বোকা বনে যান টম ব্লান্ডেল। কিউই উইকেটরক্ষক ভেবেছিলেন বল স্পিন করবে। কিন্তু বলটি সোজা গিয়ে উইকেটে লাগে। ব্যক্তিগত ৪১ রানে সাজঘরে ফেরেন ব্লান্ডেল। জাদেজার বলে বড় শট খেলতে গিয়ে যশপ্রীত বুমরার হাতে ক্যাচ তুলে বিদায় নেন মিচেল স্যান্টনার। তিনি করেন মাত্র চার রান। ৬ রানের ব্যবধানে দুই উইকেট খুঁইয়ে খানিকটা চাপে পড়ে যায় কিউই শিবির। উল্টোদিকে আত্মবিশ্বাসী হয়ে ভারতীয় শিবির।

৯ নম্বরে ব্যাট করতে নামা টিম সাউদি কোনও রান করার আগেই রবিচন্দ্রন অশ্বিনের বলে খোঁচা দিয়ে স্লিপে রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে সাজঘরের পথ ধরেন। আজাজ পটেলকে (১) ফিরিয়ে দেন জাদেজা। উইলিয়াম ও রুরকে অকারণে রান নিতে গিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন। ২৫৫ রানে গুটিয়ে যায় কিউই ইনিংস। ওয়াশিংটন সুন্দর ৪টি, রবীন্দ্র জাদেজা তিনটি এবং রবিচন্দ্রন অশ্বিন ২টি উইকেট নিয়েছেন। দুই ইনিংস মিলিয়ে ১১টি উইকেট পকেটে পুরেছেন ওয়াশিংটন সুন্দর।

ইংল্যান্ডকে জয়ের জন্য ৬০৮ রানের লক্ষ্য দিলেন শুভমনরা

শেষ ম্যাচে জ্বলে উঠলেন ধোনিরা, গুজরাতকে দুরমুশ করে জয়ী চেন্নাই

রুদ্ধশ্বাস ম্যাচে ধোনিদের হারিয়ে কার্যত প্লেঅফে বিরাট কোহলিরা

ওয়াশিংটন  সুন্দরের ব্যাটিং ঝড়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সুন্দর পিচাই-এর পুরোনো টুইট

হায়দরাবাদকে দুরমুশ করে ৭ উইকেটে জিতলেন শুভমন গিলরা

IPL 2025: প্রথম অলরাউন্ডার হিসাবে ইতিহাস গড়তে চলেছেন রবীন্দ্র জাদেজা

হর্ষিত-জাদেজার দাপটে ২৪৮ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড

ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে জোর ধাক্কা ভারতীয় শিবিরে, অনুশীলনে চোট ইডেন ম্যাচের নায়কের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]