বরুণের ঘূর্ণিতে ধরাশায়ী নিউজিল্যান্ড, সেমিতে অজিদের মুখোমুখি রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি, দুবাই: অল্প পুঁজি নিয়েও স্পিনারদের কৃপণ আর দুরন্ত বোলিংয়ের সুবাদে নিউজিল্যান্ডকে রানে হারালেন রোহিত শর্মারা। রবিবার (২ মার্চ) প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছিল টিম ইন্ডিয়া। জবাবে বরুণ চক্রবর্তীর ঘুর্ণির ফাঁদে পড়ে ৪৫.৩ ওভারে ২০৫ রানেই থামল কিউইরা। একমাত্র কেন উইলিয়ামসন ছাড়া আর কোনও কিউই ব্যাটার লড়াই করতে পারেননি। নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে গ্রুপ শীর্ষে থাকায় মঙ্গলবার (৪ মার্চ) সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছেন গৌতম গম্ভীরের শিষ্যরা।

জয়ের জন্য ২৫০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড শিবির। হার্দিক পাণ্ড্যর দোয়া বাউন্সার মারতে গিয়ে থার্ড ম্যানে অক্ষর পটেলের তালুবন্দি হন রাচিন রবীন্দ্র। মাত্র ৬ রান করে ফেরেন কিউই ওপেনার। সেই ধাক্কা সামলানোর আগে ফের কিউইদের ধাক্কা দেন বরুণ চক্রবর্তী। কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারের বল ঠিকমতো বুঝতে না পেরে ক্লিন বোল্ড হয়ে যান উইল ইয়ং। ১৯ রান করে আউট হন তিনি। ভারতীয় স্পিনারদের সামলাতে সমস্যায় পড়তে হয় নিউজিল্যান্ডের ব্যাটারদের। রান তোলার গতি ছিল ভীষণ শ্লথ। ফলে চাপ বাড়তে থাকে। ড্যারিল মিচেলকে ফিরিয়ে কিউইদের চাপে ফেলে দেন কুলদীপ যাদব। ১৭ রান করে আউট হন মিচেল। একের পর এক সতীর্থকে প্যাভিলিয়নে ফিরতে দেখে ভারতীয় বোলারদের সামলানোর দায়িত্ব নিজের কাঁধেই তলে নেন কেন উইলিয়ামসন। দলকে কার্যত একাই টেনে নিয়ে যান নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার। ৭৭ বলে অর্ধশতরানও করেন উইলিয়ামসন। যদিও তাঁকে তেমন সঙ্গত করতে পারেননি বাকি ব্যাটাররা। রবীন্দ্র জাদেজার বলে ১৪ রান করে আউট হন টম লাথাম। এর পর উইলিয়ামসন ও গ্লেন ফিলিপস জুটি বেঁধে দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন। তবে ফিলিপসও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। ১২ রান করে বরুণের বলে আউট হন তিনি।

পর পর উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। সেই ধাক্কা সামাল দিতে পারেননি কোনও ব্যাটারই। মাইকেল ব্রেসওয়েলকেও ফেরান বরুণ। ২ রানে আউট হলেন তিনি। শেষ ১০ ওভারে জয়ের জন্য ৮৫ রান দরকার ছিল নিউজিল্যান্ডের। একা কুম্ভ হয়ে যিনি লড়াই করছিলেন সেই উইলিয়ামসনকে ফিরিয়ে জোর ধাক্কা দেন অক্ষর পটেল। ৮১ রান করে ফেরেন উইলিয়ামসন। দলের শেষ ভরসাও সাজঘরে ফেরায় হারের মুখে দাঁড়ায় কিউই শিবির। ৪৫তম ওভারে বল করতে এসে নিউজিল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানেন বরুণ। দ্বিতীয় বলে ফেরান অধিনায়ক মিচেল স্যান্টনারকে (২৮)। চতুর্থ বলে ফেরান ম্যাট হেনরিকে (২)। পরের ওভারে উইল রুর্কেকে (১) ফিরিয়ে কিউইদের ২০৫ রানে গুটিয়ে দেন কুলদীপ যাদব। জয়ের নায়ক বরুণ চক্রবর্তী ৪২ রানে ৫ উইকেট নিয়েছেন।   

ইডেন গার্ডেন্সে কলকাতা বনাম পঞ্জাব ম্যাচে গড়তে পারে ৫ রেকর্ড

সুনীল-বরুণের ঘূর্ণির ফাঁদে আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন স্কোর চেন্নাইয়ের

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে পর্যুদস্ত করে জয়ী কলকাতা

রাজস্থানকে ১৫১ রানে বেঁধে রাখলেন বরুণরা, জিততে নাইটদের চাই ১৫২

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য রোহিতদের ৫৮ কোটি দিচ্ছে বোর্ড

ডিগবাজি খেয়ে রোহিতকে কুর্নিশ জানালেন ফিটনেস নিয়ে প্রশ্ন তোলা কংগ্রেস মুখপাত্র

অবসরের জল্পনায় জল ঢেলে দিলেন রোহিত, প্রশংসা করলেন রাহুল-বরুণের

আল্লু অর্জুন থেকে কাজল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ে আত্মহারা তারকারা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]