নিজস্ব প্রতিনিধি : ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ব্যাটে ৩৫৬ রান পার করলেন টাইগাররা। নিয়মরক্ষার তৃতীয় ম্যাচেও ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটিং দৌরাত্ম্য দেখে অবাক সকলেই। শুভমন গিলের শতরান ও শ্রেয়স আইয়ার এবং বিরাট কোহলির দুরন্ত অর্ধশতরানের ভর করে ভারত ৩৫৬ রান তুলল। ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ বল হাতে চার চারটি উইকেট নিয়ে নজর কাড়লেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে একাই শতরান পার করেছেন শুভমন। ১১২ রান করে আউট হয়েছেন শুভমন। আদিলের বলে বোল্ড হলেন তিনি। এই সিরিজে সবচেয়ে ধারাবাহিকতা দেখিয়েছেন শুভমন। প্রথম ম্যাচে ৮৭ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে ৬০ রান করেছিলেন শুভমন। আহমেদাবাদে শতরান করলেন। তাঁর ইনিংসে ছিল ১৪টি চার এবং তিনটি ছক্কা।
অন্যদিকে অর্ধশতরান করলেন শ্রেয়স। ৪৩ বলে ৫০ রান করেন তিনি। শুভমনের সঙ্গে সমান তালে রান করছিলেন শ্রেয়স। শুভমন আউট হওয়ার পর তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন লোকেশ রাহুল। ৭৮ রান করে আউট হয়ে যান শ্রেয়স। ৬৪ বলের ইনিংসে আটটি চার এবং দু’টি ছক্কা মারেন তিনি। ৫২ রান করে আউট হন কোহলি।এর আগে টানা দুই জয়ে সিরিজ নিশ্চত করেছে টিম ইন্ডিয়া। আজ ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার প্রত্যয়ে খেলছে ভারত।