বিশ্বকাপের মাঝপথে বাবার মৃত্যু, তড়িঘড়ি দেশে ফিরলেন পাক অধিনায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরশাহিতে চলছে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর ওই বিশ্বকাপ আসরের মাঝেই বড় দুঃসংবাদ পেলেন পাকিস্তান মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ফাতিমা সানা। আচমকাই তাঁর পিতৃবিয়োগ হয়েছে। আর ওই খবর পেয়েই ভীষণ ভেঙে পড়েছেন তিনি। বাবাকে শেষ বারের মতো দেখতে বৃহস্পতিবার বিশ্বকাপের আসর ছেড়ে করাচিতে ফিরে গিয়েছেন ফাতিমা। আর তাঁর পরিবর্তে বিশ্বকাপের সেমিতে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাক দলকে নেতৃত্ব দেবেন মুনিবা আলি।

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ আসরে পাকিস্তানের সবচেয়ে কম বয়সী  অধিনায়ক হিসেবে রেকর্ড গড়েছিলেন ফাতিমা। মাত্র ২২ বছর বয়সেই দেশকে নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন তিনি। শুধু পাকিস্তানই নয়, চলতি বিশ্বকাপে যে ১০টি দেশ অংশ নিয়েছে সেগুলির অধিনায়কদের মধ্যে ফাতিমাই সর্বকনিষ্ঠ। যদিও অধিনায়ক হিসাবে এখনও পর্যন্ত তেমন কোনও ছাপ রাখতে পারেননি তিনি। এদিন দলের অধিনায়কের পিতৃবিয়োগের দুঃসংবাদ জানিয়ে টুইট করেছেন পাকিস্তান মহিলা দলের অন্যতম তারকা ক্রিকেটার নিদা দার। টুইটে ফাতিমাকে গোটা দলের পক্ষ থেকে শোকজ্ঞাপন করেছেন তিনি।

খোদ দলের অধিনায়ক মাঝপথে বাড়ি ফিরে যাওয়ায় খানিকটা বিপাকে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপে এ গ্রুপে পড়েছেন ফাতিমারা। ওই গ্রুপের বাকি দলগুলি হল ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে পাকিস্তানি মেয়েরা। ভারতের কাছে হারলেও শ্রীলঙ্কাকে হারিয়েছে। মুনিবাদের আর ২টি ম্যাচ বাকি। আগামিকাল শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে। সোমবার গ্রুপের শেষ ম্যাচ শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান।

জঙ্গি হামলার ভয়ে বাংলাদেশে বসছে না মেয়েদের টি২০ বিশ্বকাপের আসর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]