Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Franz Beckenbauer: বেকেনবাওয়ারকে সম্মান জানাতে ৫ নম্বর জার্সিকে অবসরে পাঠাল বায়ার্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: কিংবদন্তি জার্মান ফুটবলার তথা ক্লাবের প্রয়াত প্রেসিডেন্ট ফ্রাঞ্জ বেকেনবাওয়ারকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিল বায়ার্ন মিউনিখ কর্তৃপক্ষ। যে জার্সি গায়ে সবুজ ঘাসের উপরে দাপিয়ে বেড়িয়েছিলেন বেকেনবাওয়ার, সেই ৫ নম্বর জার্সিকে চিরদিনের জন্য অবসরে পাঠালেন। অর্থা‍ৎ ক্লাবের আর কোনও খেলোয়াড়ের গায়ে চাপবে না বেকেনবাওয়ারের পরিহিত ৫ নম্বর জার্সি।

দীর্ঘ রোগ ভোগের পর চলতি বছরের জানুয়ারি মাসেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি খেলোয়াড় ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ৭৮ বছর বয়সে চির ঘুমের দেশে চলে যাওয়া ফুটবলার ‘ডার কাইজার’ নামে পরিচিত ছিলেন। অর্থাৎ যিনি নেতা। জার্মানির এই ফুটবলারকে তর্কাতীত ভাবে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বলা হত। জার্মানির মানুষ মনেই করেন, তাঁদের কাছে বেকেনবাওয়ার ছাড়া আর কোনও বড় ফুটবলার নেই। পেলে বা দিয়েগো মারাদোনাকে নিয়ে জার্মানির মানুষ কোনও দিনই মাথা ঘামাননি। তাঁদের কাছে বেকেনবাওয়ারই ছিলেন সব। তাঁর নেতৃত্বে ১৯৭২ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ ও ১৯৭৪ বিশ্বকাপ জেতে জার্মানি। এমনকি বুট তুলে রাখার পর জার্মান জাতীয় দলের প্রশিক্ষকের দায়িত্ব সামলেছিলেন। তাঁর পরশিক্ষণেই ১৯৯০ সালে বিশ্বকাপ জিতেছিলেন লোথার ম্যাথাউজ। অধিনায়ক ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতা প্রথম ফুটবলার ছিলেন বেকেনবাওয়ার।

জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও সাফল্য পেয়েছিলেন ডার কাইজার। সত্তরের দশকে তাঁর হাত ধরেই টানা তিন বার চ্যাম্পিয়ন্স লিগ ও বুন্দেশলিগা জয়ের পাশাপাশি ইউরোপিয়ান ফুটবলে পরাশক্তি হয়ে উঠেছিল বায়ার্ন। রবিবার (৮ ডিসেম্বর) বেকেনবাওয়ারের পরা ৫ নম্বর জার্সিকে চিরদিনের জন্য অবসরের কথা জানিয়ে সমাজমাধ্যমে এক পোস্ট দেয় বায়ার্ন মিউনিখ। তাতে লেখা হয়, ‘চিরদিনের জন্য আমাদের কাইজার। ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের স্মরণে এফসি বায়ার্ন আর কখনও ৫ নম্বর জার্সি কাউকে দেবে না।’

৫৩ বছর বাদে ঘরের মাঠে পালমাসের কাছে হারল বার্সেলোনা

ক্যান্সারের কাছে হার মানলেন ১৯৯০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা, ৫৯ বছরে থামল জীবন

ইংল্যান্ডকে হারিয়ে ১২ বছর পর ইউরোপের মুকুট স্পেনের

ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্তিমাচকে ছাঁটাই করল এআইএফএফ

চির বিদায়! চলে গেলেন ‘ফুটবল সম্রাট’ বেকেনবাওয়ার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00