Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের পেলের রেকর্ড ভাঙলেন ‘জিনিয়াস’ ইয়ামাল

Share:

নিজস্ব প্রতিনিধি: স্পেনের ইউরো জয়ের রাতে ফের ইতিহাস গড়লেন ‘বিস্ময় বালক’ লামিনে ইয়ামাল। ফের একবার ভেঙে দিলেন ‘ফুটবল সম্রাট’ পেলের রেকর্ড। তাও ভাঙলেন ৬৬ বছর বাদে। রবিবার বার্লিনে ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন শনিবারই ১৬ পূর্ণ করে ১৭ বছরে পা রাখা ইয়ামাল। অর্থা‍ৎ ১৭ বছর একদিন বয়সেই খেলেছেন ইউরো কাপের ফাইনাল। এত কম বয়সে ইউরো কিংবা বিশ্বকাপ ফাইনাল খেলার রেকর্ড ছিল না আর কারও।

১৯৫৮ সালে ব্রাজিলের হয়ে সুইডেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে নামা পেলের বয়স ছিল মাত্র ১৭ বছর ২৪৯ দিন। ওই ম্যাচে দুটি গোল করেছিলেন ফুটবলের কালো মানিক। রবিবার বার্লিনে সেই রেকর্ড ভেঙে দিলেন স্পেনের বিস্ময় বালক লামিনে ইয়ামাল। পেলের চেয়ে ২৪৮ দিন কম বয়সেই ইউরোর ফাইনাল খেলে ইতিহাসে নাম তুললেন তিনি।

সদ্য সমাপ্ত ইউরোতে একের পর এক রেকর্ড গড়েছেন লামিনে ইয়ামাল। ফ্রান্সের বিরুদ্ধে সেমিফাইনালে মাঠে নামার সঙ্গে সঙ্গে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বড় কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ড গড়ার জন্য ইয়ামালকে অভিনন্দনও জানিয়েছিল পেলে ফাউন্ডেশন। এবারের ইউরোতে মাত্র একটি গোল করলেও চারটি গোল করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন ইয়ামাল। ১৯৮০ সালের পরে ওই রেকর্ড কারও নেই। গতকাল রবিবার ফাইনালে স্পেনের পক্ষে নিকো উইলিয়ামস প্রথম যে গোলটি করেছিলেন তার পিছনেও অবদান রেখেছিলেন স্পেনের বিস্ময় বালক। কেননা তিনিই পাস বাড়িয়েছিলেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00