Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দলে রোহিতের বদলে বাংলার ঈশ্বরন

ক্যাচ ধরতে গিয়ে হাতে চোট পেয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলা কী অনিশ্চিত হয়ে গেল রোহিত শর্মার? চোটের কারণে বৃহস্পতিবার সকালেই ঢাকা থেকে মুম্বই ফিরেছেন ভারত অধিনায়ক। চিকি‍ৎসকদের পরামর্শের পরেই ঢাকায় ফিরে যাবেন কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু টাইগারদের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিতের মাঠে নামা অনেকটাই অনিশ্চিত। আর তাঁর পরিবর্তে দলে যোগ দিচ্ছেন ‘এ’ দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন।  

বাংলাদেশের বিরুদ্ধে বুধবার দ্বিতীয় একদিনের ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে হাতে চোট পেয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। চোট নিয়েই অবশ্য শেষের দিকে মাঠে নেমে ধুন্ধুমার ব্যাটিং করেছিলেন তিনি। কিন্তু দলকে জেতাতে পারেননি। ম্যাচের পরেই ফের ব্যাথা অনুভব করতে থাকেন ভারত অধিনায়ক। কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়। পাশাপাশি চোটের কারণে কুলদীপ সেন ও দীপক চাহারকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরেই তিনজন দেশে ফিরেছেন।

রোহিত শর্মা ফিরে আসায় বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ‘এ’ দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিসিসিআই কর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশই রয়েছেন ভারতীয় ‘এ’ দল। ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ ‘এ’ দলের বিরুদ্ধে। দুটি ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন ঈশ্বরন। প্রথম ম্যাচে করেছেন ১৪১ ও দ্বিতীয় ম্যাচে ১৫৭। সিলেটে দ্বিতীয় ম্যাচ শেষের পরেই চট্টগ্রামে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক। রোহিতের অনুপস্থিতিতে ইনিংসের সূচনা করবেন কে এল রাহুল ও শুভমন গিল।

রোহিত শর্মা-বিরাট কোহলিকে ‘চরম ভুল’ শুধরে নিল আইসিসি

ICC ODI Rankings: অবসরের জল্পনার মধ্যেই বিরাট লাফ রোহিতের

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

ওভালে ভারত-ইংল্যান্ড টেস্টের ম্যাচে নজর কাড়ল রোহিতের ২.৪৬ কোটি টাকার ঘড়ি

ওভালে গিলদের খেলা দেখতে লাইনে দাঁড়িয়েই স্টেডিয়ামে ঢুকলেন রোহিত শর্মা, মুগ্ধ বিশ্ব

অগস্টে বাংলাদেশ সফরে যাচ্ছেন না রোহিত শর্মারা, জানিয়ে দিল বিসিসিআই

‘ভাগ্যে যা লেখা আছে তাই হবে….’, টেস্টে অবসর নিয়ে প্রথম মুখ খুললেন রোহিত শর্মা

ওয়ানডে-র অধিনায়কত্ব ছাড়তে পারেন রোহিত শর্মা, নয়া মুখের খোঁজে বোর্ড

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00