Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জমিবিবাদের জেরে প্রতিবেশীকে মারধরের অভিযোগ শামির প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি : জমি নিয়ে বিবাদ। তার জেরেই থানায় অভিযোগ দায়ের ভারতীয় পেসার মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর করার অভিযোগ উঠেছে। সিউড়ি থানায় দুজনেই দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

হাসিনের অভিযোগ, তাঁর মেয়ে আরশি জাহানের নামে সিউড়তে একটি জমি রয়েছে। আরশি হাসিনের প্রথমপক্ষের মেয়ে। তাঁর জমিটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন হাসিন। সিউড়ির সোনাতোড়ে একটি জমি রয়েছে। সেই জমিটি তাঁর মেয়ের নামে। কিন্তু ওই জমিটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে প্রতিবেশী গুড্ডু বিবির বিরুদ্ধে।

ওই জমি নিয়ে বচসা শুরু হয় দুইপক্ষের। এটা হাতাহাতি পর্যায়ে পৌঁছে গিয়েছে।ওই জমিতে কাজ শুরুর পর অশান্তি মাথাচাড়া দেয়। ওই সময়ে প্রতিবেশী গুড্ডু বিবিকে মারধর করেন হাসিন বলে অভিযোগ। স্থানীয়রাই বিষয়টি দেখতে পেয়ে ছুটে আসে। কেউ কেউ ভিডিও করেন।

অভিযোগ, গুড্ডু বিবির মাথায় আঘাত করে হাসিন। এরপরেই তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসিনের বিরুদ্ধে মিথ্যে ভয় দেখানোর অভিযোগ রয়েছে। স্থানীয়রা হাসিনের বিরুদ্ধে সোচ্চার হন। সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা।

হাসিনের বিরুদ্ধে গণস্বাক্ষর করে অভিযোগ জমা করা হয়েছে বলে সূত্রের খবর। হাসিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বলা হয়, একটু কিছু হলেই বিভিন্ন সময় ভয় দেখান হাসিন। জমি ঘিরেও তেমনই অশান্ত ঘটেছে।তাঁর বিরুদ্ধে বিচ্ছিন্ন অশান্তি করার অভিযোগ উঠেছে। আগে যেখানে ভাডা় থাকতেন, সেখানেও অশান্তি করত বলে অভিযোগ। একাধিকবার তাঁর বাড়িতে গিয়ে অভিযোগ জানালেও লাভ হয়নি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00