রবীন্দ্র-উইলিয়ামসনের জোড়া শতরানে রেকর্ড রান নিউজিল্যান্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনের জোড়া শতরানের সুবাদে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বাধিক রানের ইনিংস গড়ল নিউজিল্যান্ড। বুধবার (৫ মার্চ) লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩৬২ রান তুললেন মিচেল স্যান্টনাররা। দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিডি ১০ ওভারে ৭২ রান খরচ করে তিন উইকেট নিয়েছেন।

টসে জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক। শুরুটা ভালই করেছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র। মাথা ঠান্ডা রেখে ব্যাট করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ফলে চাপ বাড়ছিল দক্ষিণ আফ্রিকার দুই পেসার মার্কো জানসেন ও লুঙ্গি এনগিডির উপরে। তবে বেশিক্ষণ ধৈর্য্য রাখতে পারেননি ইয়ং। এনগিডিকে উড়িয়ে মারতে গিয়ে ত্রিশ গজের ভিতরেই ধরা পড়েন। ভেঙে যায় ৪৮ রানের ওপেনিং জুটি। ফেরার আগে ইয়ং করেছেন ২৩ বলে ২১ রান। যদিও তাতে কোনও লাভ হয়নি প্রোটিয়াদের। কেননা, দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন প্রতিপক্ষের বোলারদের আক্রমণ নির্বিষ করে দেন। সাবলীলভাবেই খেলতে থাকেন দুজনে। সেই সঙ্গে রান মেশিনও সচল রাখেন।

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে শতরান করেছিলেন রবীন্দ্র। ভারতের বিপক্ষে ব্যর্থ হলেও এদিন ফের ব্যাট হাতে জ্বলে উঠেছেন। ৯৩ বলে শতরানে পৌঁছে যান। যদিও শতরানের পর পরই ফিরতে হয় প্যাভিলিয়নে। কাগিসো রাবাদার স্লোয়ারে বিভ্রান্ত হয়ে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ১০৮ রানে ফিরে যান। দক্ষিণ আফ্রিকাকে পেলেই যেন জ্বলে ওঠে উইলিয়ামসনের ব্যাট। প্রোটিয়াদের বিরুদ্ধে শেষ দুই ম্যাচে শতরান করেছিলেন। এদিন ফের সেঞ্চুরি করলেন। আর ৯১ বলে দুর্দান্ত শতরানের সুবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করার কীর্তি গড়ে ফেললেন। তবে সতীর্থ রাচিনের মতোই শতরানের পরেই সাজঘরে ফেরেন উইলিয়ামসন। ভিয়ান মুলডারের বলে তিনি ক্যাচ দিলেন কাগিসো রাবাদার হাতে। ফিরলেন ১০২ রান করে। উইলিয়ামসনের বিদায়ের পর পাঁচ নম্বরে নামা টম লাথাম বড় কোনও প্রভাব ফেলতে পারলেন না। রাবাদাকে স্কুপ করতে গিয়ে বোল্ড হয়ে ব্যক্তিগত চার রানে সাজঘরে ফিরলেন। এর পর হাত খুলে দক্ষিণ আফ্রিকার বোলারদের নির্দয়ভাবে পেটাতে থাকেন ড্যারেল মিচেল। ২৭ বলে ছয়টি চার ও একটি ছক্কার সাহায্যে ৪৯ রান করে সাজঘরে ফেরেন তিনি।

ছয় নম্বরে নেমে ঝোড়ো ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। তিনিও প্রোটিয়া বোলারদের নির্মম প্রহার করেন। তাঁকে যোগ্যসঙ্গত করেন মিচেল ব্রেসওয়েল। দুজনে মিলে ২২ বলে ৪৬ রান যোগ করেন। শেষ ওভারের পঞ্চম বলে বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যান ব্রেসওয়েল (১২ বলে ১৬)। শেষ পর্যন্ত ৩৬২ রানে থামে নিউজিল্যান্ড। ২৭ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন ফিলিপস। কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার এক বলে ২ রান করে অপরাজিত থাকেন।

ঘাম ঝরিয়ে মুম্বইয়ের বিরুদ্ধে জয় পেল চেন্নাই

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য রোহিতদের ৫৮ কোটি দিচ্ছে বোর্ড

ডিগবাজি খেয়ে রোহিতকে কুর্নিশ জানালেন ফিটনেস নিয়ে প্রশ্ন তোলা কংগ্রেস মুখপাত্র

আল্লু অর্জুন থেকে কাজল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ে আত্মহারা তারকারা

জয়ের আনন্দে মাঠেই ডান্ডিয়া নাচে মাতলেন রোহিত-বিরাট

‘ভারতীয়দের জন্য অসাধারণ গর্বের একটি সন্ধ্যা’, রোহিতদের জয়ে উচ্ছ্বসিত মমতা

প্রতীক্ষার শেষ, ১২ বছর বাদে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় রোহিতদের

ব্যাট হাতে ব্যর্থ কোহলি, তিন রেকর্ড গড়ার সুযোগ হাতছাড়া

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]